শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ওয়াশিংটন: ইরানের জনগণের বিরুদ্ধে সহিংস দমন–পীড়ন চলতে থাকলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার মতো কঠোর পদক্ষেপ নিতে পারেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, “আমি আয়াতুল্লাহদের বলতে চাই—আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ দেশের জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন।”

গ্রাহাম আরও দাবি করেন, ইরানে একটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং চলমান আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। তার মতে, দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি দ্রুত রূপ বদলাচ্ছে।

ইরানে দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সংকটের কারণে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের অভিযোগ উঠেছে, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একাধিক কড়া মন্তব্য এসেছে। সম্প্রতি ইরানের খামেনি প্রশাসনকে সতর্ক করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হলে ওয়াশিংটন শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে।

যুক্তরাষ্ট্রের এসব বক্তব্যকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। তবে মার্কিন পক্ষের দাবি, মানবাধিকার রক্ষার প্রশ্নেই তারা এ ধরনের অবস্থান নিচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ