শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র সম্প্রসারণ নিয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করবেন নেতানিয়াহু

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করার পরিকল্পনা করছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজের বরাতে রয়টার্স জানায়, চলতি বছরের মাঝামাঝি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে। ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরামতকে তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছেন। এছাড়া, পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও উদ্বেগ রয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহু ২৯ ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরবেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে বুঝাতে চাইবেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরাইলের জন্য নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণ বা সহযোগিতার বিষয়ও বৈঠকে আলোচনার বিষয় হতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ