শনিবার, আগস্ট ১৫, ২০২৬

ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব ও চর্চা : অভিনেত্রী পিয়া

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সম্প্রতি দেওয়া পোস্টে পিয়া জানান, তার একাধিক পরিচয় রয়েছে—তিনি যেমন একজন ফ্যাশন মডেল, তেমনি একজন আইনজীবীও। আধুনিক চিন্তাধারা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী হলেও নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করাকে তিনি ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন।

পিয়া জানান, ছবিটি দ্বিতীয় তারাবি নামাজ আদায়ের পরের দিনের। পোস্টে তিনি লেখেন,

“ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।”

সমালোচনার জবাবেও সম্মানের আহ্বান

পোস্টটির মন্তব্য ঘরে সমালোচনার বিষয়ও উঠে আসে। এক ব্যবহারকারী নেইলপলিশ পরে নামাজ আদায় করা নিয়ে প্রশ্ন তোলেন। এ প্রসঙ্গে পিয়া শান্তভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কারও কাজ সবার পছন্দ নাও হতে পারে—এটি স্বাভাবিক। তবে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।

তার ভাষায়,

“আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সব সময় থাকে—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।”

পোস্টের শেষাংশে তিনি সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

ক্যারিয়ার প্রেক্ষাপট

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। পরে ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। মডেলিং, অভিনয় ও আইন পেশা—তিনটি ক্ষেত্রেই সক্রিয় থেকে তিনি নিজের বহুমাত্রিক পরিচয় গড়ে তুলেছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ