রবিবার, আগস্ট ৯, ২০২৬

ইফতারে আপেলের জুস: শক্তি বাড়ায়, কমায় হৃদরোগের ঝুঁকি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

প্রচলিত একটি প্রবাদ রয়েছে—‘প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না।’ এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে আপেলের অসংখ্য পুষ্টিগুণ। পুষ্টিবিদদের মতে, আপেল যেমন সরাসরি খাওয়া উপকারী, তেমনি এর জুসও শরীরের জন্য সমানভাবে উপকারী। বিশেষ করে গরমের সময় এবং পবিত্র রমযানে ইফতারের টেবিলে আপেলের জুস শরীরে বাড়তি শক্তি জোগাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আপেলের জুসে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে।

হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক
আপেলের জুস রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। একই সঙ্গে এটি ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক বলে মনে করা হয়। ফলে নিয়মিত আপেলের জুস পান করলে হৃদরোগের ঝুঁকি কমতে পারে।

পরিপাকক্রিয়া সহজ করে
পুষ্টিবিদদের মতে, আপেলের জুস লিভার ও কিডনিকে সক্রিয় রাখতে সহায়তা করে এবং শরীর থেকে ক্ষতিকর বর্জ্য বের করতে সাহায্য করে। ইফতারের সময় একসঙ্গে বেশি খাবার খাওয়ার কারণে অনেকেরই হজমের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আপেলের জুস পরিপাক প্রক্রিয়াকে সহজ করতে সহায়তা করতে পারে।

ওজন নিয়ন্ত্রণে ভূমিকা
যাদের শরীরে অতিরিক্ত মেদ জমছে বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য আপেলের জুস উপকারী হতে পারে। এতে ফ্যাটের পরিমাণ খুবই কম থাকায় এটি স্বাস্থ্যকর পানীয় হিসেবে বিবেচিত হয়।

শরীরে শক্তি বাড়ায়
আপেলের জুসে রয়েছে ভিটামিন এ, সি, ই ও কে সহ বিভিন্ন পুষ্টি উপাদান। এসব উপাদান শরীরে শক্তি যোগায় এবং দীর্ঘ সময় রোজা রাখার পর সৃষ্ট দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করে।

স্মৃতিশক্তি উন্নত করতে পারে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত আপেলের জুস পান করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিভ্রংশের ঝুঁকি কিছুটা কমতে পারে এবং স্মৃতিশক্তি উন্নত হতে পারে।

দৃষ্টিশক্তির জন্যও উপকারী
আপেলের জুসে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে এবং কিছু চক্ষু সমস্যার ঝুঁকি কমাতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, শুধু রমযানেই নয়, সারা বছর নিয়মিত আপেল বা আপেলের জুস খাদ্যতালিকায় রাখলে শরীর সুস্থ রাখা সহজ হয়। বিশেষ করে ইফতার বা সেহরিতে আপেল বা এর জুস শরীরকে সতেজ রাখতে এবং সারাদিন কর্মক্ষম থাকতে সহায়তা করতে পারে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ