বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে জেলেনস্কির বৈঠক: নতুন শান্তি–পরিকল্পনা চূড়ান্ত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে আরও জোরদার করতে লন্ডনে ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত এ বৈঠক যুক্তরাষ্ট্রের নতুন শান্তি–প্রস্তাব নিয়ে বিতর্ক এবং ট্রাম্প প্রশাসনের ইউরোপবিষয়ক কঠোর অবস্থানের মধ্যেই অনুষ্ঠিত হয়।

বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ উপস্থিত ছিলেন। আলোচনায় ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতি, সামরিক সহায়তা এবং পশ্চিমা মিত্রদের অভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।

জেলেনস্কি বৈঠকে বলেন, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ঐক্য এখন অত্যন্ত প্রয়োজন। তার ভাষায়, “কিছু সিদ্ধান্ত আছে যা আমেরিকা ছাড়া সম্ভব নয়, আবার কিছু ইউরোপ ছাড়া নয়।”

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান, চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন শান্তি–পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়েছে। পূর্বের ২৮ দফার মার্কিন প্রস্তাব থেকে যেসব ‘ইউক্রেনবিরোধী’ অংশ ছিল, সেগুলো বাদ দিয়ে বর্তমানে ২০ দফার একটি সংশোধিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন পরিকল্পনাটি মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হবে।

জেলেনস্কি–ইউরোপ শীর্ষ নেতাদের এ বৈঠককে রাশিয়ার হামলার বিরুদ্ধে পশ্চিমা জোটের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ