মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য আন্তঃরাষ্ট্রীয় পর্ষদে বাংলাদেশ নির্বাচিত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সদস্য নির্বাচনে প্রথমবারের মতো বিজয় অর্জন করেছে বাংলাদেশ। প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে অনুষ্ঠিত ১৯৭২ কনভেনশনের ২৫তম সাধারণ সভার অধিবেশনে সোমবার এ নির্বাচন সম্পন্ন হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। চলতি বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য কোনো নির্দিষ্ট আসন বরাদ্দ না থাকায় বাংলাদেশ উন্মুক্ত আসনে প্রতিদ্বন্দ্বিতার সাহসী সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত অত্যন্ত সফলভাবে সদস্যপদ অর্জন করে।

দূতাবাস সূত্র জানায়, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কনভেনশনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ চার বছরের (২০২৫-২০২৯) জন্য পর্ষদের সদস্য নির্বাচিত হলো। এ অর্জনকে দেশের কূটনৈতিক সাফল্য ও বৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশের ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সদস্যপদ বাংলাদেশের ঐতিহ্য রক্ষা, সংরক্ষণ প্রকল্পে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, এবং নতুন নতুন বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্তির প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত নীতিনির্ধারণ, সংরক্ষণ-পরিকল্পনা ও মূল্যায়ন প্রক্রিয়ায় এখন আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে বাংলাদেশ—যা সাংস্কৃতিক কূটনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

জনপ্রিয় সংবাদ