
অনলাইন ডেস্ক : আশুলিয়ায় সাত হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
মামলায় অভিযোগ, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যা করা হয়েছিল। মামলার এ ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামি বিচারের মুখোমুখি।
সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর তত্ত্বাবধানে। প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিন সদস্যের প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজকের সাক্ষ্যগ্রহণে মামলার প্রমাণাদি উপস্থাপন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হবে বলে ট্রাইব্যুনালের সূত্র জানিয়েছে।


