সোমবার, আগস্ট ১৭, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর হজ বুথ উদ্বোধন

পাঠক প্রিয়

হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ৯ মে, ২০২৪ বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন।

????????????????????????????????????

উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মো. ইদ্রিস আলী, এস এম আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মনজুর হাসান, জালাল আহমেদ এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী হজযাত্রীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হজ গমনেচ্ছুদের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গড়ে উঠেছিল। হজযাত্রীদের ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে তিনি সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ে আহŸান জানান।
উদ্বোধনকৃত বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, হজ বিষয়ক তথ্য প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা দেয়া হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ