কর্পোরেট ডেস্ক

ঢাকা, ২৭ নভেম্বর: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ৪৪৪তম পরিচালনা পর্ষদ সভা বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার।
সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং অন্যান্য সংশ্লিষ্ট নির্বাহীগণ।
পর্ষদ সভায় ব্যাংকের পরিচালনা কার্যক্রম, নতুন উদ্যোগ এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকের ব্যবসায়িক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


