শনিবার, জুলাই ১৮, ২০২৬

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা

পাঠক প্রিয়

বাসস

৫৪তম জাতীয় দিবস ‘ইদ আল ইতিহাদ’ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ জন বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা দিয়েছেন। এ সিদ্ধান্ত দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য, সহানুভূতি ও ক্ষমাশীলতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বুধবার ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ ক্ষমা ঘোষণা করা হয়। এ উপলক্ষে আমিরাতের নেতৃত্ব দেশজুড়ে বিভিন্ন দেশের হাজারো বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রতি বছর জাতীয় দিবস, ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা দণ্ডপ্রাপ্ত বন্দিদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন। এর মূল উদ্দেশ্য হলো ক্ষমাশীলতার সংস্কৃতি জোরদার করা, সমাজে পুনরায় একীকরণ নিশ্চিত করা এবং বন্দিদের পরিবারগুলোর সঙ্গে পুনর্মিলনের সুযোগ সৃষ্টি করা।

কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের শেষের দিকে পরিচালিত এই ক্ষমা কর্মসূচির আওতায় বিপুলসংখ্যক বন্দি মুক্তি পেয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন। মুক্তিপ্রাপ্তরা নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।

এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের শাসকদের মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধের প্রতি দৃঢ় অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ‘ইদ আল ইতিহাদ’ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। ১৯৭১ সালে এক পতাকার নিচে সাতটি আমিরাতের ঐতিহাসিক ঐক্য প্রতিষ্ঠার স্মরণে দিনটি উদযাপন করা হয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ