সোমবার, আগস্ট ১০, ২০২৬

আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস হয়েছে।

শুক্রবার সংসদে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নতুন এই আইনের মাধ্যমে বিদ্যমান ‘ব্যাংক আমানত বীমা আইন, ২০০০’ রহিত করা হয়েছে।

বিলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো আমানত বীমার সীমা দ্বিগুণ করা। আগে যেখানে একজন আমানতকারী সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সুরক্ষা পেতেন, সেখানে এখন তা বাড়িয়ে ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সুরক্ষা পাবেন।

নতুন আইনে প্রথমবারের মতো ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমানত সুরক্ষা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই ব্যবস্থার সদস্য হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসহ সবাইকে ১ জুলাই ২০২৮ সালের মধ্যে এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে হবে।

আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক-এর অধীনে দুটি পৃথক তহবিল গঠন করা হবে—‘আমানত সুরক্ষা তহবিল (ব্যাংক কোম্পানি)’ এবং ‘আমানত সুরক্ষা তহবিল (ফাইন্যান্স কোম্পানি)’। এই তহবিলগুলো কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য দায় থেকে সম্পূর্ণ পৃথক থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ট্রাস্টি বোর্ড হিসেবে দায়িত্ব পালন করবে।

তহবিল গঠনের মূল উৎস হবে সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রদেয় প্রিমিয়াম। ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের গড় আমানতের ভিত্তিতে প্রতি তিন মাস অন্তর প্রিমিয়াম দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রিমিয়াম পরিশোধ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা বা আমানত গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে।

দাবি নিষ্পত্তির প্রক্রিয়াও সহজ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান অবসায়নের নির্দেশ জারি হলে ১০ কর্মদিবসের মধ্যে লিকুইডেটরকে আমানতকারীদের তালিকা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক ৭ কর্মদিবসের মধ্যে সুরক্ষিত আমানতের অর্থ পরিশোধ করবে।

এছাড়া, তহবিলের প্রবৃদ্ধি নিশ্চিত করতে এই তহবিল থেকে অর্জিত আয় ও মুনাফাকে প্রত্যক্ষ কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই আইন দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ