বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

আমাজন প্রাইমের ‘টম্ব রেইডার’ সিরিজে লারা ক্রফট হিসেবে সোফি টার্নারের প্রথম লুক প্রকাশ

পাঠক প্রিয়

শোবিজ ডেস্ক

অবশেষে প্রকাশ্যে এলো আমাজন প্রাইম ভিডিওর বহুল আলোচিত ‘টম্ব রেইডার’ সিরিজের নাম ভূমিকায় অভিনয় করা সোফি টার্নারের প্রথম লুক। গত বছরের সেপ্টেম্বরেই সোফিকে লারা ক্রফট চরিত্রে কাস্ট করার ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি সিরিজটির শুটিং শুরু হওয়ার খবরের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্মটি প্রকাশ করেছে তার এই বিশেষ ছবি।

প্রকাশিত ছবিতে সোফি টার্নারকে দেখা গেছে লারা ক্রফটের চিরচেনা আইকনিক পোশাকে। নব্বইয়ের দশকের মূল প্লে-স্টেশন গেম থেকে অনুপ্রেরণা নিয়ে তাকে পরানো হয়েছে সবুজ ট্যাঙ্ক টপ ও বাদামি শর্টস। নির্মাতারা ইচ্ছাকৃতভাবেই গেমটির ক্ল্যাসিক সংস্করণের প্রতি শ্রদ্ধা জানাতে এই লুক বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যা পুরোনো ভক্তদের নস্টালজিয়াকে নতুন করে উসকে দেবে।

এর আগে ‘টম্ব রেইডার’ চরিত্রে বড় পর্দায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও অস্কারজয়ী অ্যালিসিয়া ভিকান্দার। তাদের পর তৃতীয় অভিনেত্রী হিসেবে এই কিংবদন্তি চরিত্রে অভিনয় করছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত ব্রিটিশ তারকা সোফি টার্নার।

এক সাক্ষাৎকারে সোফি টার্নার জানান, লারা ক্রফটের মতো একটি আইকনিক চরিত্রে অভিনয় করা তার জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “আমার পূর্বসূরিরা যেভাবে এই চরিত্রকে পর্দায় তুলে ধরেছেন, তার পর লারাকে নতুনভাবে উপস্থাপন করা মানে অনেক বড় জুতোর ভেতরে পা গলানো।”

নতুন এই সিরিজের চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় সিরিজ ‘ফ্লিব্যাগ’-এর স্রষ্টা ও তারকা ফিবি ওয়ালার-ব্রিজ। অভিনয়শিল্পীদের তালিকাতেও থাকছে চমক—সোফি টার্নারের পাশাপাশি সিরিজে দেখা যাবে সিগর্নি উইভার, জেসন আইজ্যাকস ও সেলিয়া ইমরির মতো খ্যাতনামা অভিনেতাদের।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ব্রিটিশ প্রতিষ্ঠান ‘কোর ডিজাইন’ প্রথম ‘টম্ব রেইডার’ ভিডিও গেমটি বাজারে আনে। সে সময় ভিডিও গেমে নারী চরিত্রের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বিরল। খুব অল্প সময়ের মধ্যেই লারা ক্রফট বিশ্বজুড়ে গেমিং আইকন এবং পপ কালচারের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হন। ২০১৩ সালে গেমটি রিবুট করা হলে চরিত্রটিকে আরও বাস্তবসম্মত ও মানবিক রূপে উপস্থাপন করা হয়।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ