বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমরা কাঁদতে আসিনি, হাদির খুনিদের ফাঁসির দাবি নিয়ে এসেছি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৯ ডিসেম্বর: সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী অধ্যাপক শামীমা নাসরীন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা ও আধিপত্যবাদবিরোধী শহীদ হাদির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি।”

নারী প্রয়াসের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অধ্যাপক শামীমা নাসরীন আরও বলেন, “আমরা এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে আসিনি। আমরা কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি। হাদিরা মরে না, তারা আদর্শ হয়ে ওঠে। ড. ইউনূস, আপনার সরকার কেন হাদিকে নিরাপত্তা দিতে পারল না? সিইসি কেন এই হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেছেন?”

সম্মিলিত নারী প্রয়াসের সাধারণ সম্পাদক অধ্যাপক ফেরদৌস আরা খানম বলেন, “আমরা লক্ষ্য করেছি তারা ভয় সৃষ্টি করতে চাচ্ছে। একজন জুলাইযোদ্ধার ওপর হামলা করে শহীদ করা হয়েছে। পরিচিত জুলাইযোদ্ধাদের জীবন এখনও হুমকির মধ্যে রয়েছে। হাদি ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখসারির একজন যোদ্ধা। হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা জীবন দেব, কিন্তু জুলাই দেব না।”

মানববন্ধনে শিক্ষাবিদ অধ্যাপক মাহসিনা মমতাজ মারিয়া, সাংবাদিক লাবিন রহমানসহ নারী প্রয়াসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ নভেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশে চিকিৎসার পর গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ