শনিবার, আগস্ট ২৯, ২০২৬

আবারও বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

বিশ্বের দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় আবারও সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারি সংস্করণ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভ্রমণ করতে পারেন। সর্বশেষ সূচকে ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম।

মঙ্গলবার (আজ) হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত এই সূচকে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার পাসপোর্টের চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ওই দুই দেশ যৌথভাবে তালিকার ৯৪তম অবস্থানে রয়েছে এবং তাদের নাগরিকরা ভিসা ছাড়াই ৩৮টি দেশে ভ্রমণ করতে পারেন, যেখানে বাংলাদেশের নাগরিকদের জন্য সেই সংখ্যা ৩৭।

এর আগের সংস্করণে ১০৬টি অবস্থানের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। সে সময়েও বাংলাদেশকে বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্টধারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যদিও এবারের সূচকে অবস্থানে সামান্য উন্নতি হয়েছে, তবে ভিসামুক্ত গন্তব্যের সংখ্যায় তেমন কোনো অগ্রগতি হয়নি।

ভিসা ছাড়াই কতটি দেশে ভ্রমণ করা যায়—এই মানদণ্ডের ওপর ভিত্তি করে সূচকে মোট ১০১টি অবস্থান নির্ধারণ করা হয়েছে। কিছু অবস্থানে একাধিক দেশ রয়েছে।

২০২৬ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকদের জন্য ভিসামুক্ত গন্তব্য ১৮৮টি। তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের পাঁচটি দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ১৮৬টি দেশে যেতে পারেন।

তালিকার একেবারে নিচের দিকে রয়েছে পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। এর মধ্যে আফগানিস্তান সবচেয়ে দুর্বল পাসপোর্টধারী দেশ হিসেবে ১০১তম অবস্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটির অবস্থান ৫২তম এবং নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপর রয়েছে ভারত (৮০তম), ভুটান (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৩তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৫৫, ৫০ ও ৩৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশের পেছনে রয়েছে নেপাল (৯৬তম), পাকিস্তান (৯৮তম) ও আফগানিস্তান (১০১তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৩৫, ৩১ ও ২৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

উল্লেখ্য, ২০ বছরের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হেনলি পাসপোর্ট ইনডেক্স একমাত্র সূচক, যা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি (আইএটিএ)-এর তথ্য ব্যবহার করে প্রস্তুত করা হয়। এই সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। বৈশ্বিকভাবে পাসপোর্টের সক্ষমতা যাচাইয়ে এটিকে সবচেয়ে প্রামাণ্য সূচক হিসেবে বিবেচনা করা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ