শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলা, ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা ইসলামাবাদের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানান।

শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে দেওয়া পোস্টে খাজা মোহাম্মদ আসিফ লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এবং পূর্ণাঙ্গ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।”

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সকালে এক এক্স পোস্টে জানান, “আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত।”

কাবুলে রাতের বোমাবর্ষণ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera–এর কাবুল প্রতিনিধি নাসের শাদিদ জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে কাবুলে প্রথম দফায় বোমা ফেলে পাকিস্তানি বাহিনী। পরে আরও এক দফা বোমাবর্ষণ করা হয়। প্রাথমিকভাবে তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপট

গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালায় বলে জানায় ইসলামাবাদ। এতে পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এর পরপরই কাবুল ও কান্দাহারে পাল্টা হামলা চালায় পাকিস্তান।

এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলায় ১৩ জন বেসামরিক নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন। তবে হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের দাবি ভিন্ন। ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে কাবুল ১৮ জন নিহত হওয়ার কথা জানায়।

ওই ঘটনার পর ‘প্রতিশোধমূলক অভিযান’ চালানোর ঘোষণা দেন তালেবান সরকারের সামরিক মুখপাত্র মৌলভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি। এর পরপরই কাবুল–কান্দাহারে পাকিস্তানের সর্বশেষ হামলার খবর পাওয়া গেল।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

সূত্র: BBC, Al Jazeera

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ