মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর বোমা হামলা: ৯ শিশু ও এক নারী নিহত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তালেবান প্রশাসন। মঙ্গলবার গভীর রাতে (স্থানীয় সময়) গুরবুজ জেলায় এ হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন।

তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, মধ্যরাতের দিকে (১৯:৩০ জিএমটি) আবাসিক ওই বাড়িতে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে রয়েছে। হামলায় একই পরিবারের সদস্যরা মারা গেছেন বলে প্রাদেশিক সূত্র জানিয়েছে।

মুজাহিদ পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর নগ্ন আঘাত। তিনি বলেন, “পাকিস্তান আফগান ভূখণ্ডে অনুপ্রবেশ করে নিরীহ মানুষকে হত্যা করেছে। এমন আগ্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

এ ঘটনায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সীমান্ত এলাকাগুলোতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা বেড়েই চলেছে। পাকিস্তান দাবি করে আসছে, আফগানিস্তান থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা তাদের ভূখণ্ডে হামলা চালায়। তবে আফগান তালেবান এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

খোস্ত প্রদেশটি আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব সীমান্তে অবস্থিত, যেখানে কয়েক দশক ধরে সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষ বিরাজমান।

সর্বশেষ সংবাদ

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

জনপ্রিয় সংবাদ