শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

আইনস্টাইন কি তবে ভুল ছিলেন : আলোর চেয়ে দ্রুত প্রসারিত হচ্ছে মহাবিশ্ব!

পাঠক প্রিয়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

আমরা সবাই জানি, মহাবিশ্বে আলোর গতির চেয়ে দ্রুত কিছুই ছুটতে পারে না। কিন্তু মহাবিশ্ব যেন তার নিজস্ব নিয়ম মেনে চলে না — বিশেষ কিছু ক্ষেত্রে আলোর থেকেও দ্রুত প্রসারিত হচ্ছে এটি।

কীভাবে সম্ভব এটি? বিষয়টি বোঝার জন্য আমাদের দূরবর্তী গ্যালাক্সিগুলোর দিকে তাকাতে হবে। টেলিস্কোপে আমরা যখন কোনো গ্যালাক্সি দেখি, আসলে আমরা সেটির অতীত দেখছি। কারণ সেই আলো আমাদের কাছে পৌঁছাতে কোটি কোটি বছর সময় নিয়েছে। কিন্তু এই দীর্ঘ সময়ে মহাবিশ্ব স্থির ছিল না।

মহাবিশ্ব ঠিক বেলুনের মতো ফুলেফেঁপে প্রসারিত হয়েছে। ফলে গ্যালাক্সিটি যখন আলো পাঠিয়েছিল, তখন যেখানে ছিল, তার বর্তমান অবস্থান সেই জায়গার চেয়ে বহুগুণ দূরে চলে গেছে। অর্থাৎ, আলো আমাদের কাছে আসার সময় মহাবিশ্বের প্রসারণের কারণে ওই গ্যালাক্সিটি আলোর গতির চেয়েও ‘দূরে চলে গেছে’।

বিজ্ঞানীরা বলছেন, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং মহাবিশ্বের বিস্তারগত প্রকৃতিরই একটি ফল। এই বিস্তার থেকেই আমরা মহাবিশ্বের শুরু, তার বৃদ্ধির হার এবং গ্যালাক্সির অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি।

তাহলে কি আইনস্টাইনের নিয়ম ভাঙল

না, নিয়ম ভাঙেনি। আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্ব বলে, কোনো বস্তু মহাকাশের ভেতর দিয়ে আলোর চেয়ে দ্রুত চলতে পারে না। আপনি কখনোই দেখবেন না একটা রকেট আপনার পাশ দিয়ে আলোর চেয়ে জোরে হুশ করে বেরিয়ে গেল।

কিন্তু মহাকাশ বা স্পেস নিজেই যদি প্রসারিত হয়? আইনস্টাইন সে ব্যাপারে কিন্তু কিছু বলেননি। মানে মহাকাশ নিজে যে আলোর চেয়ে দ্রুত গতিতে ছুটতে পারবে না, তা আইনস্টাইন বলেননি। দূরের গ্যালাক্সিগুলো নিজেরা ছুটছে না, বরং তাদের আর আমাদের মাঝখানের শূন্যস্থানটা রাবারের মতো লম্বা হচ্ছে। আর তা আলোর চেয়েও দ্রুত হতেই পারে।

মহাবিশ্ব, সত্যিই, অদ্ভুত এবং বিস্ময়কর!

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ