শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দীন আহমেদ

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

ঢাকা, ২৫ নভেম্বর: আইএফআইসি ব্যাংক পিএলসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ আকতার উদ্দীন আহমেদ। দেশের ও বৈদেশিক ব্যাংকিং খাতে দীর্ঘ ২৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আকতার উদ্দীন আহমেদ ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

কর্মজীবনের শুরুতেই তিনি জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ফরেন রেমিট্যান্স কার্যক্রমে দৃঢ় ভিত্তি গড়ে তোলেন। পরবর্তী সময়ে শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালনকালে তিনি ধারাবাহিকভাবে অপারেশনাল উৎকর্ষতা এবং কৌশলগত দূরদর্শিতার পরিচয় দেন।

বিদেশে এক দশকেরও বেশি সময় চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে আকতার উদ্দীন আহমেদ দেশব্যাপী ফরেন রেমিট্যান্স কার্যক্রম সফলভাবে পরিচালনা, শাখা সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশে ফিরে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধানের দায়িত্বের পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চলতি দায়িত্বে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ আকতার উদ্দীন আহমেদের নেতৃত্বে ব্যাংক নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত এবং তার অভিজ্ঞতা ব্যাংকের অপারেশনাল ও কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ