বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় একজন মুসলিমের নাগরিকত্ব বাদ

পাঠক প্রিয়

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসের সম্পৃক্ততার অভিযোগে আলজেরিয়ান বংশোদ্ভূত একজন মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডটন বলেন, ২০০৫ সালের এক ফুটবল ম্যাচে হামলার পরিকল্পনায় অভিযুক্ত থাকায় আবদুল নাসের বেনব্রিকা নামের একজনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।

পিটার ডটন বলেন, কোনো ব্যক্তির সন্ত্রাসী ভূমিকা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ হলে আমরা অস্ট্রেলিয়ানদের রক্ষা করতে দেশের আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

আবদেল নাসের বেনিব্রিকা প্রথম ব্যক্তি, যিনি অস্ট্রেলিয়ায় থাকাকালে নিজের নাগরিকত্ব হারালেন। তিনটি সন্ত্রাসী হামলায় অভিযুক্ত করা হয় বেনব্রিকাকে। একটি সন্ত্রাসী দল পরিচালনা করায় তাঁকে ১৫ বছরের জেল দেওয়া হয়। এখন অস্ট্রেলিয়ার একটি আদালতে বন্দি আছেন।

বেনব্রিকার আইনজীবী আটকের বিরুদ্ধে আপিল করবে। নাগরিকত্ব কেড়ে নিয়ে আলজেরিয়ায় ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে আপিলের জন্য ৯০ দিন সময় পাবেন তিনি।

অস্ট্রেলিয়ার আইন মতে, শুধু কারো দ্বৈত নাগরিকত্ব প্রমাণিত হলে নাগরিকত্ব বাদ দেওয়া হয়। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানায়, তিনি দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারীদের একজন। কারণ তিনি ফিজিরও নাগরিক। অবশ্য ফিজি এ অভিযোগ অস্বীকার করে।

সূত্র : আল-জাজিরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ