রবিবার, মে ৩১, ২০২৬

অমর একুশে বইমেলা ২০২৬ শুরু ২৫ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত

পাঠক প্রিয়

সাংস্কৃতিক প্রতিবেদক

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্টল ভাড়া মওকুফের শর্তে প্রত্যাখ্যান করা ৩২১ জন প্রকাশকসহ সকল প্রকাশকের অংশগ্রহণে আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

মেলার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়বাংলা একাডেমি-র যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন

সভায় উপস্থিত ছিলেন—

  • সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

  • প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

  • সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান

  • বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম

  • সৃজনশীল প্রকাশক ঐক্য

  • বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতারা

পটভূমি: তারিখ নিয়ে জটিলতা

অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে বইমেলার সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হয়। গত বছরের ডিসেম্বর মাসে ১৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মেলার সময় নির্ধারণ করা হলে প্রকাশকরা আপত্তি জানান। ভাষার মাসের মেলা বিজয়ের মাসে আয়োজন করা হলে অংশ নেবেন না বলে জানায় তারা।

পরে ১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের জন্য লিখিতভাবে বাংলা একাডেমিকে জানানো হয়। এরপর সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে ৩২১ জন প্রকাশক ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের দাবি জানান।

প্রকাশকদের পক্ষ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছেও লিখিত আবেদন করা হয়। এরপর ১৬ ফেব্রুয়ারি মেলা ২১ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলেও সর্বশেষ জরুরি বৈঠকে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ