রবিবার, আগস্ট ৯, ২০২৬

অমর একুশে বইমেলায় মোবারক আজাদের দুটি নতুন বই

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক মোবারক আজাদ-এর দুটি নতুন বই। বই দুটি হলো গল্পগ্রন্থ ‘জিডিতে লেখা প্রেম’ এবং কাব্যগ্রন্থ ‘নীরব আলো’। বই দুটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান অংশে টাঙ্গন প্রকাশের ৫১৮ নম্বর স্টলে।

গল্পগ্রন্থ ‘জিডিতে লেখা প্রেম’-এ মোট ১৫টি ভিন্ন স্বাদের গল্প স্থান পেয়েছে। বইটির গল্পগুলোতে উঠে এসেছে জীবনের বহুমাত্রিক বাস্তবতা। শহরের অন্ধকার গলি থেকে শুরু করে গ্রামের নিঃশব্দ বিকেল, মফস্বলের চাপা কান্না থেকে মানুষের গোপন অপরাধ—বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে গল্পগুলো। এতে যেমন রয়েছে অপরাধজগতের নানা দিক, তেমনি রয়েছে সমাজের কঠিন বাস্তবতা, ভালোবাসা, নৈতিকতার সীমা অতিক্রম করা সম্পর্ক এবং মানুষের অন্তর্দ্বন্দ্ব। লেখক মানুষের স্বপ্ন, পতন ও পুনর্জন্মের গল্পও তুলে ধরার চেষ্টা করেছেন এই গ্রন্থে।

অন্যদিকে কাব্যগ্রন্থ ‘নীরব আলো’ এক মানবিক সম্পর্কের নীরব ও গভীর যাত্রাকে কেন্দ্র করে রচিত। গ্রন্থটিতে নিয়ন আলোয় মোড়া অন্ধকার শহরে দাঁড়িয়ে থাকা এক নারীর গল্প উঠে এসেছে—যাকে সমাজ তার নাম নয়, বরং পেশা দিয়ে চিনে। ভাঙা এক মানুষের জীবনে আশ্রয় ও আলো হয়ে আসা সেই নারীর উপস্থিতি ভিন্ন ধরনের মানবিক সম্পর্কের ইঙ্গিত দেয়। প্রচলিত প্রেমের গল্পের বাইরে গিয়ে বইটিতে মানবিকতা, নীরব আশ্রয় ও অস্বীকৃত সম্পর্কের গভীর সত্যকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে প্রেম, বিরহ, আলো-অন্ধকার, নীরব অপেক্ষা, বাস্তবতার দ্বন্দ্ব ও পরিস্থিতির সংকটের বিষয়গুলোও স্থান পেয়েছে।

লেখক মোবারক আজাদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় জীবনে ক্যাম্পাস সাংবাদিকতার মাধ্যমে পেশায় প্রবেশের পর এক দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন তিনি। বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সিনিয়র রিপোর্টার (ক্রাইম) হিসেবে কর্মরত।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ