শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

অভিনেতা ফজলুর রহমান বাবু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চলচ্চিত্র ও নাটক জগতের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মাসের ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে গুলশানের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে।

অপু আরও জানান, কর্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির এর তত্ত্বাবধানে গত ১৯ ফেব্রুয়ারি সফলভাবে বাবুর হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি বাসায় থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বাবুর অবস্থা আগের চেয়ে ভালো এবং তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ফজলুর রহমান বাবু দীর্ঘ অভিনয় ও সংগীত জীবনে অসংখ্য চলচ্চিত্র, নাটক ও গানে দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছেন। তিনি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। টেলিভিশনে তাঁর আত্মপ্রকাশ ঘটে ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে। বড়পর্দায় প্রথমবারের মতো তিনি অভিনয় করেন ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে।

অভিনয়জীবনে তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’‘ফাগুন হাওয়ায়’ সহ আরও অনেক প্রশংসিত চলচ্চিত্র। বর্তমানে তিনি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। অসুস্থ হওয়ার আগে ঈদ উপলক্ষে নাটক ও টেলিছবির কাজের ব্যস্ততায় ছিলেন বাবু।

সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ওসিডি’, যা নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। কলকাতায় মুক্তিপ্রাপ্ত তার প্রথম সিনেমা ছিল ‘সিতারা’, যা বিখ্যাত লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’ অবলম্বনে নির্মিত। এছাড়া কলকাতায় তিনি ‘কালান্তর’ সিনেমাতেও অভিনয় করেছেন। দেশে তাঁর অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ফজলুর রহমান বাবুর সুস্থতায় চলচ্চিত্র ও নাটকপ্রেমীদের মধ্যে খুশির সাড়া লক্ষ্য করা গেছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ