মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

অভিনয় সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের ওপর নির্ভর করে না : স্বস্তিকা মুখার্জি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি নতুন একটি প্রজেক্ট নিয়ে নিজের অভিজ্ঞতা ও ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে অকপট মন্তব্য করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করার পরও বর্তমান প্রজেক্টটি তাঁর কাছে বিশেষ, এমনটাই জানান তিনি।

স্বস্তিকার বক্তব্য, “দুঃখজনক হলেও সত্যি, এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রের জন্য আমাকে কখনও ভাবা হয়নি। আমি যা বলি না, তা হয়তো এতদিনে সবাই বুঝে গিয়েছেন।” তিনি আরও যোগ করেন, অভিনয় শতভাগ ঠিক থাকলে জনপ্রিয়তা বা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না।

তিনি ইন্ডাস্ট্রির সাম্প্রতিক প্রথা নিয়েও নিজের দৃঢ় অবস্থান স্পষ্ট করেছেন। “বর্তমানে অভিনয়ের চেয়ে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার, তা দেখে কাস্টিং করার প্রবণতা তৈরি হয়েছে। আমি এই সংস্কৃতির ঘোর বিরোধী।” স্বস্তিকা জানিয়েছেন, নতুন কাজটি নেওয়ার আগে পরিচালক অভিরূপকে একটি শর্ত দিয়েছিলেন। তিনি বলেন, “আমি বলেছিলাম, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তবে আমি এই কাজটি করব না।”

অভিনেত্রী স্বস্তিকার এই মন্তব্য ইন্ডাস্ট্রিতে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে দেখা যায় প্রতিভা এবং সামাজিক প্রভাবের মধ্যে তফাৎ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ