রবিবার, আগস্ট ৯, ২০২৬

অবশেষে চিত্রনায়িকা হয়েই চলচিত্রে ফিরছেন দীঘি

পাঠক প্রিয়

ঢালিউডে শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তার অভিনয় দেখেননি এমন সিনেমপ্রেমী খুজে পাওয়া কঠিন। ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’-এর মতো ব্যবসা সফল সিনেমাতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। মাঝে পড়াশোনার কারণে দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। এবার সেই বিরতি কাটিয়ে সিনেমার নায়িকা হয়ে ফিরতে চলেছেন দীঘি।

জানা গিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত দুটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি সিনেমার শুটিংও শুরু হয়েছে। আর অন্যটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন চিত্রনায়ক শান্ত।

এ প্রসঙ্গে দীঘি ইনকিলাবকে জানিয়েছেন, ‘হ্যাঁ, শাপলা মিডিয়ার ব্যানারে দুটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি। মূলত বাবার সিদ্ধান্তেই সিনেমা দুটিতে অভিনয় করছি। কেননা বাবা হয়তো ভেবেছেন এই সিনেমাতে কাজ করলে আমার জন্য ভালো হবে। পাশাপাশি সেলিম আংকেলও আমাকে মেয়ের মতো স্নেহ করেন। সবমিলিয়ে চলচ্চিত্রে কাজ করতে রাজি হয়েছি।’

উল্লেখ্য, একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে মডেল হয়ে শোবিজে পথচলা শুরু করেন দীঘি। পরে পরিচালক কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন। তারপর একের পর এক ব্যবসা সফল সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এমনকি অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নবাগতা এই চিত্রনায়িকা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ