বুধবার, আগস্ট ১২, ২০২৬

অপূর্ব-বিন্দু এক দশক পর ওয়েব সিরিজে জুটি বাঁধছেন

পাঠক প্রিয়

শোবিজ ডেস্ক

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং আফসানা আরা বিন্দু দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। তাদের নতুন প্রজেক্ট হচ্ছে ওয়েব সিরিজ ‘হেডলাইন’, যা হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করা হবে।

সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে এবং সালেহ সোবহান অনীমের পরিচালনায় নির্মিতব্য এই রাজনৈতিক থ্রিলার ঘরানার সিরিজে অপূর্ব একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। অপূর্বর সঙ্গে অভিনয় করবেন বিন্দু এবং ইয়াশ রোহান।

সূত্রের খবর, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর অপূর্ব শুটিংয়ে অংশ নেবেন। অন্যদিকে, বিন্দু ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। পরিচালক সালেহ সোবহান অনীম জানান, চিত্রনাট্যের কাজ এখনও চলমান এবং শুটিং শুরু হওয়ার আগে অন্তত এক মাস সময় লাগবে।

অপূর্ব-বিন্দু আগেও দর্শকপ্রিয় নাটক ‘মেঘ’, ‘মিনারেল ওয়াটার’, ‘বিলম্বিত টিকিট’-এ একসঙ্গে অভিনয় করেছেন। সর্বশেষ তারা ২০১৬ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘তৃতীয়জন’ নাটকে কাজ করেছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ