সোমবার, আগস্ট ১৭, ২০২৬

অগ্রণী ব্যাংকের সঙ্গে খাদ্য অধিদপ্তরের চুক্তি স্বাক্ষরিত

পাঠক প্রিয়

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সঙ্গে আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের প্যাকেজ জিডি-২৭ এর আওতায় ফুড স্টক মার্কেট মনিটরিং সিস্টেম সফটওয়্যার বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

২০ মে ২০২৪ খাদ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন ও অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, প্ল্যানিং, কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের উপমহাব্যস্থাপক খোন্দকার লুৎফুল কবীর, খাদ্য অধিদপ্তরের পরিচালক (চলাচল সংরক্ষণ ও সাইলো) মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুস সালাম, পরিচালক (সরবরাহ, বন্টন ও বিপণন) রেজা মোহাম্মদ মহসিন, পরিচালক (প্রশিক্ষণ) এস এম মিজানুর রহমান, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ