বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

৯ বছর পর মুক্তি পাচ্ছে নিলয়-শখ জুটির ‘কিডন্যাপ’

পাঠক প্রিয়

বিনোদন প্রতিবেদক

দীর্ঘ ৯ বছর আটকে থাকার পর অবশেষে মুক্তির মুখ দেখছে ছোটপর্দার আলোচিত নাটক ‘কিডন্যাপ’। নিলয় আলমগীরআনিকা কবির শখ অভিনীত এই নাটকটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রচারিত হতে যাচ্ছে।

নির্মাতা শিমুল শিকদার জানিয়েছেন, ঈদের সপ্তম দিনে বিশেষ এই নাটকটি ছোটপর্দায় সম্প্রচার করা হবে। ইতোমধ্যে প্রচারের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

জানা যায়, ‘কিডন্যাপ’ নাটকের শুটিং শেষ হয় ২০১৭ সালে। তবে বিভিন্ন কারণে নাটকটি এতদিন প্রচারের আলো দেখেনি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, নাটকটির প্রধান দুই তারকার ব্যক্তিগত জীবনের পরিবর্তন—বিশেষ করে তাদের বিচ্ছেদ—প্রচারে বিলম্বের অন্যতম কারণ ছিল।

উল্লেখ্য, প্রায় চার বছরের প্রেমের পর ২০১৬ সালের ৭ জানুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন নিলয় আলমগীর ও আনিকা কবির শখ। তবে বিয়ের এক বছরের মাথায়ই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

নাটকটির গল্প ও পরিচালনা—দুই দায়িত্বই পালন করেছেন শিমুল শিকদার। দীর্ঘ সময় পর এ জুটিকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।

নির্মাতা বলেন, “বিভিন্ন কারণে এতদিন নাটকটি প্রচার করা সম্ভব হয়নি। অবশেষে ঈদ উপলক্ষে এটি দর্শকের সামনে আসছে। আশা করছি, দীর্ঘদিন পর এই জুটিকে একসঙ্গে দেখে দর্শক আনন্দ পাবেন।”

জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টায় এনটিভি-তে নাটকটি প্রচারিত হবে।

তবে দীর্ঘদিন পর নাটকটির প্রচার নিয়ে এখন পর্যন্ত নিলয় আলমগীর ও আনিকা কবির শখ কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ