শনিবার, মার্চ ৭, ২০২৬

৬ মাসে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

পাঠক প্রিয়

সুপারহিরোর বেশে সালমান, রাজ ও ডিকের নতুন চমক

শোবিজ ডেস্ক  বলিউড সুপারস্টার Salman Khan আবারও নতুন ধাঁচের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘সিকান্দার’ ও Battle of Galwan-এর পর...

সৌরজগতের বাইরে থেকে আসা ধূমকেতুর নতুন ছবি প্রকাশ

অনলাইন ডেস্ক মহাকাশে মাঝে মাঝেই এমন কিছু রহস্যময় বস্তু দেখা যায়, যা আমাদের সৌরজগতের বাইরের অঞ্চল থেকে ভেসে আসে। সম্প্রতি...

মধ্যপ্রাচ্য সংকটে লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক  আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ব পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার...

ভুল হলে গঠনমূলক সমালোচনার আহ্বান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ, ২৮ ফেব্রুয়ারি: সরকারের কর্মকাণ্ডে কোনো ভুল হলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও...

শরাক হোসেন: উত্তরাধিকার থেকে নিজস্ব পরিচয়ে

মহানগর ডেস্ক ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করা ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা-র...

অনলাইন ডেস্ক

আগামী ছয় মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে যে সন্দেহ ও অবিশ্বাস রয়েছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (সকাল ১১টা) রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার (১৬১২২)-এর কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

ভূমিমন্ত্রী বলেন, কল সেন্টারের ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন, যাতে প্রান্তিক জনগণ ভূমি সেবা থেকে বঞ্চিত না হয়। বর্তমানে প্রতিদিন ২০০ থেকে ৩০০ জন সেবা পাচ্ছেন, তবে তা বাড়িয়ে কমপক্ষে ২ হাজারে উন্নীত করার নির্দেশ দেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেবা খাতে ঘুষ ও দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। তিনি বলেন, পূর্ববর্তী সময়ে ভূমি খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দেশ-বিদেশে সমালোচিত হয়েছে। আমরা কৃষকের সন্তান—এই চেতনা ধারণ করে জনগণের স্বার্থে কাজ করব।

তিনি আরও বলেন, ভূমি খাতের অভিযোগ, আপত্তি ও আপিল নিষ্পত্তির সময় কমাতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি (ADR) ব্যবহার করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। আপত্তি ও আপিল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের সেবা আধুনিকায়নে বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

পরে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩তম পিডি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র ও ভূমি অ্যাপকে আরও জনবান্ধব করার নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ সংবাদ

জবিতে সাংবাদিকদের ওপর হামলা: ‘ছাত্রলীগও যে সাহস করেনি, তা প্রকাশ্যে শিবির করেছে’—ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ওয়ান্ডার কেকের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি দেশীয় ব্র্যান্ড ওয়ান্ডার কেকের উদ্যোগে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর...

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাসস আগামী ৮ মার্চ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান...

টি–টোয়েন্টিতে ইতিহাস গড়া অলরাউন্ডাররা: রেটিং পয়েন্টে শীর্ষে যারা

অনলাইন ডেস্ক টি–টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের গুরুত্ব সবসময়ই আলাদা। ব্যাট হাতে রান তোলা ও বল হাতে উইকেট—দুই ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে পারলে তবেই একজন খেলোয়াড় প্রকৃত...

মনস্তত্ত্ববিদ থেকে অভিনেত্রী—বাবার জন্যই অভিনয়ে আসেন যশমা গিল

শোবিজ ডেস্ক পর্দায় যাকে সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত চরিত্রে দেখা যায়, সেই জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী যশমা গিলের অভিনয়জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। সম্প্রতি এআরওয়াই ডিজিটালের...

জনপ্রিয় সংবাদ

ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মাঝপথ থেকে ফিরল ফরাসি উদ্ধার বিমান

অনলাইন ডেস্ক  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে ফ্রান্সের একটি উদ্ধার বিমান। আরব আমিরাত থেকে নিজ দেশের নাগরিকদের...

ইরানের সস্তা ড্রোনে চাপে যুক্তরাষ্ট্র: মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাও হিমশিম খাচ্ছে

বিশেষ প্রতিবেদক মধ্যপ্রাচ্যে চলমান ইরান–যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নতুন এক সামরিক বাস্তবতা সামনে এনে দিয়েছে। অত্যাধুনিক ও ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়েছে ইরানের তুলনামূলক সস্তা কিন্তু ব্যাপকসংখ্যক...

দামি অস্ত্রের মজুত নিয়ে চাপ, উৎপাদন বাড়াতে প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক  বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। উন্নত প্রযুক্তির বিপুল অস্ত্রভাণ্ডার থাকলেও সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল নির্ভুল অস্ত্রের...

মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউএই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ

অনলাইন ডেস্ক ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং...