বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

৫.২ ভাগ প্রবৃদ্ধিও হবে চ্যালেঞ্জিং

পাঠক প্রিয়

যৌন হয়রানি, রাবিতে অধ্যাপককে অব্যাহতি

রাবি প্রতিনিধি  রাজশাহী, ১০ ফেব্রুয়ারি – রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল আলী মোল্লাহকে অ্যাকাডেমিক...

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তিতে শুল্ক কমায় বিপাকে বাংলাদেশের রফতানিকারকরা

অনলাইন ডেস্ক  ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২৭ জানুয়ারি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে...

ঝিনাইদহে কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

ঝিনাইদহ প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। বুধবার দুপুরে...

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর রেজাউল করীম

পটুয়াখালী প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমানে বিশ্ব রাজনীতি ও ন্যায়বিচারের...

মিল্কিওয়ের গভীর থেকে রহস্যময় সংকেত: বিজ্ঞানীরা চিন্তায়

অনলাইন ডেস্ক মহাকাশ যেন হঠাৎ করেই বিজ্ঞানীদের দিকে নতুন এক রহস্যময় প্রশ্ন ছুড়ে দিয়েছে। মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রভাগ থেকে নিয়মিত এবং...

বিশ্বব্যাংক মনে করছে, চলতি অর্থ বছরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে না। তাদের বিবেচনায় বাংলাদেশের পক্ষে ৫.২ ভাগ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। কিন্তু বাংলাদেশের লক্ষমাত্রা ৭.৫ ভাগ।

বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির বড় পাঁচটি ঝুঁকির কথাও বলেছে। আর ওই পাঁচটি ঝুঁকির কারণে বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে রয়েছে। ঝুঁকিগুলো হলো- বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ, জ্বালানি ঘাটতি, লেনদেনের  ভারসাম্যে ঘাটতি ও রাজস্ব আদায়ে ঘাটতি। বিশ্বব্যাংক মনে  করে, করোনা মহামারির সংকট মোকাবেলা করে বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে আবারও চাপের মুখে পড়েছে।

বাংলাদেশের অর্থনীতিবিদেরা মনে করছেন,”বিশ্বব্যাংক যে ঝুঁকিগুলোর কথা বলছে তা যে সহসাই কেটে যাবে তেমন লক্ষণ নেই। তাই শেষ পর্যন্ত ৫.২ ভাগ প্রবৃদ্ধি অর্জনও চ্যালেঞ্জিং হবে। এটাও যদি অর্জন করা যায় তাকেও অনেক ভালো বলতে হবে।”

তাদের কথা, “এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সমন্বিত কোনো পরিকল্পনা দৃশ্যমান হচ্ছে না। তাই ভবিষ্যতের আশা বৈশ্বিক অবস্থার উন্নতি এবং প্রকৃতির উপরই অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে।”

চলতি অর্থবছরের প্রবৃদ্ধির ব্যাপারে বিশ্বব্যাংক তার পূর্বাভাস বেশ কয়েকবার পরিবর্তন করলো। ২০২২ সালের অক্টোবরে বিশ্বব্যাংক বলেছিল, ২০২২-২৩ অর্থবছরে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। জুনে পূর্বাভাস দিয়েছিল ৬.৭ শতাশ প্রবৃদ্ধির। তবে চলতি বছরের জানুয়ারিতে বিশ্বব্যাংক “গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস” প্রতিবেদনে অবশ্য ২০২২-২৩ অর্থবছরে ৫.২ আর ২০২৩-২৪ অর্থবছরে ৬.২ শতাংশ প্রবৃদ্ধির কথা বলে। তবে বিশ্বব্যাংক মনে করে, পরের অর্থ বছরে (২০২৩-২৪) বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬. ২ হতে পারে।

বাংলাদেশের অর্থনীতির এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি বলে মনে করেন অর্থনীতিবিদেরা। তাদের কথা এর অনেকগুলো নেতিবাচক প্রভাব অর্থনীতির ওপর পড়ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে মার্চে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৩ শতাংশে, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৮.৭৮ শতাংশ এবং জানুয়ারিতে ৮.৫৭। এর আগে, গত বছরের আগস্টে দেশের মূল্যস্ফীতি হার ছিলো ৯.৫২ শতাংশ। তারপরও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম  মনে করেন, দেশে মূল্যস্ফীতি পরিস্থিতি “অস্বস্তিকর” অবস্থায় পৌঁছানোর মতো বেশি নয়।

বিশ্বব্যাংক বলছে, উচ্চ দ্রব্যমূল্যের কারণে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে লেনদেনের ভারসাম্য বা ব্যালান্স অব পেমেন্টের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭২০ কোটি ডলার, আগের বছরের একই সময়ে যা ছিল ৫৩০ কোটি ডলার। অর্থাৎ বিদেশি মুদ্রার মজুতে চাপ বাড়ছে। ডলারের একাধিক বিনিময় হারের কারণে ব্যালান্স অব পেমেন্টে চাপ বাড়ছে বলে মনে করে বিশ্বব্যাংক। তাদের কথা, এতে রপ্তানি নিরুৎসাহিত হচ্ছে এবং প্রবাসী আয় কমছে। বিশ্বব্যাংক বলছে, কাঠামোগত সংস্কার, যেমন বাণিজ্য সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে বাংলাদেশ বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। প্রবৃদ্ধির গতি ধরে রাখার ক্ষেত্রেও তা সহায়ক।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন,” বিশ্বব্যাংক যে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ৫.২ ভাগ, সেটাও যদি বাংলাদেশ অর্জন করতে পারে আমি মনে করি সেটাও একটা বড় অর্জন হবে।”

তার কথা,”বাংলাদেশের সামনে অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো আছে তা সহসা চলে যাওয়ার নয়। তাই বাংলাদেশের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে কোভিডের আগে যে প্রবৃদ্ধির ধারা ছিলো সেই জায়গায় কীভাবে ফিরে আসা যায়। একদিকে যেমন সামষ্টিক অর্থনীতির ওপর চাপ। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যেও আছে। আমাদের সামাজিক দিকও দেখতে হবে। বিশেষ করে শ্রমবাজার, দারিদ্র্য, খাদ্য নিরাপত্তা। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সামগ্রিকভাবে উদ্যোগ নেয়া দরকার। আগামী বাজেটে তার প্রতিফলন থাকতে হবে।”

আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি বাড়ার যে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক সেই প্রসঙ্গে অধ্যাপক সেলিম রায়হান বলেন,”বিশ্বব্যাংক হয়তো মনে করছে আগামী বছর বিশ্ব পরিস্থিতির উন্নতি হবে। তাহলে রপ্তানি এবং রেমিট্যান্স বাড়বে। তবে মনে রাখতে হবে বিশ্বব্যাংক কিন্তু পরিস্থিতি দেখে তাদের প্রজেকশন পরিবর্তন করে। চলতি অর্থবছরের প্রবৃদ্ধির আগে যে পূর্বাভাস তারা দিয়েছিলো তা এই নিয়ে তিনবার পরিবর্তন করলো।”

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন,” বিশ্বব্যাংক অর্থনীতির যে চ্যালঞ্জেগুলোর কথা বলছে সেগুলো তো আছে। এরপরও আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি। সেই অর্থ আবার পাচার হয়ে যাচ্ছে। এই দুইটি নিয়ন্ত্রণ করা গেলে এখনকার চেয়ে অর্থনীতি ভালো অবস্থায় থাকতো।”

তার কথা, “এটা আমরা অনেক দিন ধরেই বলে আসছি। ব্যাংকগুলোর খারাপ অবস্থা, রাজস্ব আহরণ হচ্ছে না। তাহলে কি অর্থনীতির চাকা ঘুরছে না? আমরা একটি সমন্বিত পরিকল্পনার কথা বলেছিলাম। ব্যাংক রেট মুক্ত করার কথা বলেছিলাম। তেমন কিছু হয়নি। এখন আমরা নির্ভর করে আছি বিশ্ব পরিস্থিতি যদি ভালোর দিকে যায় এবং প্রকৃতি- মানে আল্লাহর ওপর। যদি কৃষি ভালো হয় তাহলে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে। তবুও যদি ৫.২ ভাগ প্রবৃদ্ধি অর্জন করা যায় তাহলে সেটা হবে অনেক ভালো খবর। তবে আমার মনে হয় এই প্রবৃদ্ধি অর্জন হবে বেশ চ্যালেঞ্জিং।”

-ডয়চে ভেলে

 

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন প্রধান উপদেষ্টা, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার...

কোনো পাতানো নির্বাচন হচ্ছে না, সারা দেশে সুষ্ঠু ভোট চলছে : সিইসি

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না এবং এ দেশে...

ভোট দিলেনবিএনপি প্রার্থী শেখ রবিউল

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের দিনটি দেশের বিভিন্ন...

নিশ্চয়ই। এখানে আপনার জন্য অনলাইন পোর্টালে পোস্ট করার উপযোগী একটি সংবাদ খসড়া দিলাম: শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার খুলনা-২ কেন্দ্রে ভোট প্রদান

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা-২ আসনের সোনাডাঙ্গা নবীনগর এলাকার শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার বৃহস্পতিবার বানরগাতি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। সরকারি নথি অনুযায়ী তার...

তারেক রহমান গুলশান মডেল হাইস্কুলে ভোট প্রদান করেছেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে...

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে: ইইউ পর্যবেক্ষক প্রধান ইভার্স ইজাবস

অনলাইন ডেস্ক ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশে এবারের ভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে। তিনি বলেন, আজ বাংলাদেশের...

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে, ধানের শীষের পক্ষে গণজোয়ারের দাবি এ্যানির

অনলাইন ডেস্ক লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ অপেক্ষার পর দেশে একটি সুন্দর ও শান্তিপূর্ণ...

ঢাকা-১৭: ভোটের সকালে ভোটারদের উৎসবমুখর ভিড়, কেন্দ্র নিরাপত্তায় চুড়ান্ত সতর্কতা

নিজস্ব প্রতিবেদক  ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।...

দেড় ঘণ্টায় ৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে মিরপুর গ্লোরি স্কুল কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা-১৫ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সকাল সাড়ে ৭টায় অনেক ভোটার কেন্দ্রে...