কর্পোরেট ডেস্ক

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আর্থিক সক্ষমতা ও গ্রাহক সেবা প্রদানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে মোট ২ লাখ ২৫ হাজার ২৫৪টি বীমা দাবি নিষ্পত্তি করেছে, যার পরিমাণ টাকার হিসাবে ৫৪৩ কোটি ২৮ লাখ।
নিষ্পত্তিকৃত দাবির মধ্যে ১ লাখ ১৩ হাজার ১৯৯টি মৃত্যু দাবির বিপরীতে ২৯৩ কোটি ২৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে, যা শোকাহত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে ভূমিকা রাখছে। এছাড়া, ১ লাখ ৫ হাজার ৫২৪টি স্বাস্থ্য ও চিকিৎসা দাবিতে ২১৭ কোটি ৬৯ লাখ টাকা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ৩২ কোটি ৩৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দাবির সংখ্যা ও পরিশোধের পরিমাণ উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৪ সালে গার্ডিয়ান ১ লাখ ৫০ হাজারের বেশি দাবি নিষ্পত্তি করে ৪৩৯ কোটি টাকা পরিশোধ করেছিল, যেখানে ২০২৫ সালে পরিশোধের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৫৪৩ কোটি ২৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।
গার্ডিয়ানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম এফসিএ বলেন, “আমরা প্রতিটি দাবি নিষ্পত্তির মাধ্যমে একটি করে প্রতিশ্রুতি পূরণ করি। গ্রাহকদের সবচেয়ে প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোই গার্ডিয়ানের মূল অঙ্গীকার। স্বচ্ছতার সাথে দ্রুত সেবা প্রদান এবং গ্রাহকের আস্থা অর্জন ও তা ধরে রাখা আমাদের কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু।”
বর্তমানে গার্ডিয়ান দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষকে বিমা সুরক্ষা প্রদান করছে এবং ৫০০-এর বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। দেশজুড়ে ৪৫০টিরও বেশি অংশীদার হাসপাতালের মাধ্যমে গ্রাহকরা প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাচ্ছেন। এছাড়াও, গ্রাহকরা ২৪ ঘণ্টা সহায়তা পেতে হেল্পলাইন ১৬৬২২-এ যোগাযোগ করতে পারেন।
এই ধারাবাহিক বার্ষিক প্রবৃদ্ধি এবং শক্তিশালী দাবির নিষ্পত্তি রেকর্ডের মাধ্যমে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের বিমা খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে, যা দেশের লক্ষ লক্ষ পরিবার ও ব্যবসায় প্রতিষ্ঠানকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে।


