মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

৪৭তম বিসিএস পরীক্ষার দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৫

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ৪৭তম বিসিএসের প্রার্থীদের আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাঁচজন প্রার্থী আহত হয়েছেন।

আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন: শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮) এবং রিয়াজ (২৭)। জানা গেছে, শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে।

আহতরা জানান, তারা দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে শাহবাগ পর্যন্ত যান। বিকালে পদযাত্রা নিয়ে যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের সামনে না যাওয়ার অনুরোধ করেন। এরপরও সামনের দিকে যেতে চাইলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেন। এতে তাদের অনেকেই আহত হয়।

আহতরা অভিযোগ করেন, আগের বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও তাদের ক্ষেত্রে মাত্র ৫০ দিন সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক।

প্রতিবাদরত প্রার্থীরা লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ