শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

৪৪তম বিসিএস পরীক্ষাঃ খাতা দেখতে সময় বেঁধে দিল পিএসসি

পাঠক প্রিয়

এবারের নির্বাচন নিরপেক্ষ—জয়ী হতে হলে জনগণের ভালোবাসা দরকার : ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন ডেস্ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়—এবারের ভোট হবে নিরপেক্ষ পরিবেশে।...

ছেলের ইটের আঘাতে মায়ের মাথায় ১৭ সেলাই, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে ছেলে ও পুত্রবধূর হামলায় গুরুতর আহত হয়েছেন বৃদ্ধ জাহানারা বেগম (৬৯)। মাথা ও কপালে একযোগে ১৭টি সেলাই...

বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ

অনলাইন ডেস্ক  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রবিবার (৭ ডিসেম্বর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণীত জনবল...

বাংলাদেশ এক ভয়াবহ দ্বিধাবিভক্ত বাস্তবতার মুখোমুখি : জিল্লুর রহমান

স্টাফ রিপোর্ট | ঢাকা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও তীব্র আকার ধারণ করেছে গত নভেম্বর মাসের...

আসন্ন জাতীয় নির্বাচন : ফলাফল অনিশ্চিত

বিশেষ প্রতিবেদন সাম্প্রতিক BRAC Institute of Governance and Development (BIGD)-এর “Pulse Survey: July 2025” অনুযায়ী, নির্বাচনে কাকে ভোট দেবেন —...

নিজস্ব প্রতিবেদক :

যে তিনটি বিসিএস সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অগ্রাধিকারের মধ্যে রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো ৪৪তম বিসিএস। এই বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর এখন সেই খাতা দেখা শুরু করেছেন পরীক্ষকেরা। কয়েক দিনের মধ্যে সব খাতা প্রথম পরীক্ষকদের দেওয়া শেষ করবে পিএসসি। আর এই খাতা দেখতে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে পিএসসি।

এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক শাখার একজন কর্মকর্তা জানান, এই সপ্তাহে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা প্রথম পরীক্ষকদের দেওয়া শুরু হয়েছে। প্রত্যেক পরীক্ষক ১০০টি করে খাতা পাচ্ছেন। আর খাতা দেখতে সময় দেওয়া হচ্ছে ১৫ দিন। এভাবে সময়ের মধ্যেই যাতে খাতা দেখা শেষ হয়, সে জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে পিএসসি।

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৯ ডিসেম্বর শুরু হয়, শেষ হয় জানুয়ারি মাসে। পিএসসি সূত্র জানায়, এই লিখিত পরীক্ষার খাতা দেখা সময়মতো শেষ করতে চায় পিএসসি। আর খাতা দেখায় যাতে পরীক্ষক দেরি না করেন, সে জন্য পরীক্ষকদের খাতা সঠিক সময়ে জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। যদি কোনো পরীক্ষক সময়মতো খাতা জমা না দেন, তাহলে তাঁকে পরবর্তী সময়ে আর খাতা দেওয়া হবে না বলেও জানায় পিএসসির ওই সূত্র।

চলতি বছর ৪৪তম বিসিএসের কার্যক্রম শেষ করার কথা জানিয়ে পিএসসির একটি সূত্র বলেছে, ৪৪তম বিসিএস অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। ৪৩তম বিসিএসের পাশাপাশি এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে পিএসসির। এ বছরই এই বিসিএস শেষ করার কার্যক্রম হাতে নিয়ে এগোচ্ছে পিএসসি।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

রপর গত বছরের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

ইরান অবৈধভাবে জ্বালানি পাচারকারী জাহাজ আটক করেছে

অনলাইন ডেস্ক ওমান উপসাগর, ১২ ডিসেম্বর: ইরান শুক্রবার রাতের দিকে ওমান উপসাগরের উপকূলে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের...

তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক চট্টগ্রাম, ১২ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য...

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ৩ লাখ ৪০ হাজার

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী বাংলাদেশীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ активно ব্যবহার করছেন। শনিবার বেলা ১০টা ২৫...

রাজনৈতিক দলগুলো সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে : বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শুক্রবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ শীর্ষক আলোচনা সভায় সাবেক নির্বাচনব্যবস্থা...

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ‘জনতার দল’-এর ১২ আসনে প্রার্থী ঘোষণা

অনলাইন প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’। সংসদীয় মনোনয়ন ও দেশব্যাপী নির্বাচন কার্যক্রম পরিচালনার অংশ...

এসএটোয়েন্টির নতুন আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক কেশাভ মহারাজ

অনলাইন ডেস্ক দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএটোয়েন্টির আসন্ন মৌসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার কেশাভ মহারাজ। গত মৌসুম পর্যন্ত তিনি ডারবান...

ওসমান হাদির অবস্থা ‘খুবই ক্রিটিক্যাল’, ৭২ ঘণ্টা ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

রাজধানী প্রতিনিধি গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি...

ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্রের বিরুদ্ধে সুপরিকল্পিত আঘাত: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাসস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে অন্যতম উদ্বেগজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান...