রবিবার, জুলাই ৫, ২০২৬

৩১শে ডিসেম্বরে আগে  মালয়েশিয়ায় যেতে পারবেন না বাংলাদেশিরা

পাঠক প্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বার্তায় লিখেছেন, মালয়েশিয়া থেকে ছুটিতে বাংলাদেশে এসে অবস্থান করা প্রবাসীদের মধ্যে যারা দেশটিতে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে তারা ৩১শে ডিসেম্বরে আগে দেশটিতে যেতে পারবেন না। শনিবার প্রতিমন্ত্রী তার ফেসবুকে ধরনের স্ট্যাটাস দেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লেখেন, ১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিলো ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের উপর। বৃহস্পতিবার আরও যে নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।

শাহরিয়ার আলম লিখেছেন, ‘যারা ছুটিতে এসেছিলেন তাদেরকে আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাব এবং এই সিদ্ধান্তের পরিবর্তন হলে জানিয়ে দেয়া হবে।’

এই সময়ে কেউ দালালদের খপ্পরে পড়ে বা কারও কথায় প্ররোচিত হয়ে যাওয়ার চেষ্টা না করতে সতর্ক করেন প্রতিমন্ত্রী। তেমনটি কেউ করলে চিরদিনের জন্য কালো তালিকাভূক্ত হয়ে যেতে পারেন বলে জানান প্রতিমন্ত্রী।

গতকাল মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় জানায়, মালয়েশিয়া থেকে ছুটিতে বাংলাদেশে এসে অবস্থান করা প্রবাসীদের মধ্যে যারা দেশটিতে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে বা এদের মধ্যে যাদের ইতমধ্যে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারা এখনই সেদেশে ফিরতে পারবেন না।

দূতাবাসের বার্তায় আরও জানানো হয়, মালয়েশিয়া সরকার থেকে আরএমসিও’র মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে গত সপ্তাহে আরএমসিও’র মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্র:ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ