অনলাইন ডেস্ক

তুমুল উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশ পরিচালনায় ৭১–এর পক্ষের শক্তি আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন প্রখ্যাত যাদুশিল্পী, বাঁশিবাদক ও চিত্রশিল্পী জুয়েল আইচ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের Facebook প্রোফাইলে একটি নতুন ছবি আপলোড করেন তিনি। ছবিতে দেখা যায়, লাল–সবুজ পতাকার সামনে দৃঢ় প্রত্যয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন তিনি।
তার এই পোস্টের পরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা। একজন লেখেন, “জয় বাংলা, জয় ১৯৭১।”
আরেকজন মন্তব্য করেন, “মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো বাঙালি কখনো যেতে পারবে না। পাক বাহিনীর নৃশংসতা যারা দেখেছে তারা জানে।”
প্রসঙ্গত, জুয়েল আইচ একজন বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। তিনি বর্তমানে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় UNICEF–এর অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।
তার পোস্টে আবারও তিনি লিখেছেন—
“৩০ লক্ষ ভাই বোনের বিভীষিকাময় আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কোনোদিন পরাজিত হবে না।”


