বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

২৬ পর্বেই রেকর্ড, ২৬০ কোটি ভিউ: আলোচনায় ‘এটা আমাদেরই গল্প’

পাঠক প্রিয়

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২৩ জন আহত

অনলাইন ডেস্ক ঢাকা, ৬ ফেব্রুয়ারি – শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির সময়...

চীনের বিরুদ্ধে পারমাণবিক বিস্ফোরণের অভিযোগ: উত্তেজনার মুখে বৈশ্বিক নিরস্ত্রীকরণ

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে, যা আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা নীতির লঙ্ঘন হতে...

ঢাকার ১৪-১৬ আসন দুটি অধিক ঝুঁকিপূর্ণ : সেনাবাহিনী

অনলাইন ডেস্ক  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪, ঢাকা-১৬ ও ঢাকা-১৮ আসনের প্রায় ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে...

ভোটার স্লিপ ও মাইক ব্যবহারে নতুন বিধিনিষেধ, সংশোধিত আচরণবিধির গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনে গেজেট...

পোস্টাল ব্যালট ফল নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ইসির সতর্কবার্তা

অনলাইন ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে সতর্কবার্তা জারি...

অনলাইন ডেস্ক

নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ প্রচারের শুরু থেকেই দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভাবনীয় সাড়া ফেলে নাটকটি বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে এক নতুন মাইলফলক তৈরি করেছে।

নির্মাতা রাজ জানিয়েছেন, ধারাবাহিকটির মাত্র ২৬তম পর্বে এসেই ভিউয়ের দিক থেকে একটি রেকর্ড গড়েছে এই নাটক। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে প্রায় ২৬০ কোটি বার। বাংলাদেশের কোনো ধারাবাহিক নাটকের ক্ষেত্রে এটি এক বিরল ও নজিরবিহীন অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি প্রতিটি পর্বই এক কোটির বেশি ভিউ অতিক্রম করছে, যা দেশীয় নাটকের জন্য প্রথমবারের মতো ঘটল।

এই সাফল্যের জন্য দর্শক ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। তিনি বলেন,
“একসময় আমাদের দেশের ধারাবাহিক নাটক দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা ও প্রশংসা কুড়াত। ‘এটা আমাদেরই গল্প’ সেই ধারাবাহিকতা আবার ফিরিয়ে আনছে—এটা ভেবে সত্যিই ভালো লাগছে। এই অর্জন শুধু আমার নয়, আমার পুরো টিমের।”

সিনেমাওয়ালা ব্যানারে নির্মিত নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা ইউটিউব’ চ্যানেলেও প্রকাশ করা হচ্ছে ধারাবাহিকটির নতুন পর্ব।

পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও বাস্তব জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই ভাই—বড় ভাই ফাহাদ ও ছোট ভাই সামির এবং তাদের স্ত্রী সায়রা ও মেহেরিনকে ঘিরে। গল্পের পরতে পরতে উঠে এসেছে সম্পর্কের জটিলতা ও মানবিক অনুভূতির নানা দিক।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্‌ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে। ধারাবাহিকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউসসাভারের একটি রিসোর্টে। নাটকের চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির

ডিজিটাল ও টেলিভিশন—দুই মাধ্যমেই অভূতপূর্ব সাড়া পাওয়া ‘এটা আমাদেরই গল্প’ ইতোমধ্যেই চলতি সময়ের সবচেয়ে আলোচিত ধারাবাহিক নাটকগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে।

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

ভোটের দিনে চার ধাপে ভোটের হার পাঠাতে ইসির নির্দেশ

বাসস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে ভোট প্রদানের শতকরা হার সংগ্রহ ও প্রেরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন...

ভোটের আড়ালে আরেক যুদ্ধ: প্রভাব, ক্ষমতা, অঘোষিত নেটওয়ার্ক ও নিয়ন্ত্রণের অদৃশ্য রাজনীতি

সুফি সাগর সামস্   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে—সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা শক্তিশালী, প্রযুক্তি প্রস্তুত, ভোট উৎসবমুখর হবে। কিন্তু মাঠপর্যায়ের...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১১ ফেব্রুয়ারি)...