রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

২৪ ঘন্টায় সর্বাধিক ৮,৫৮২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১,২০২ জন

পাঠক প্রিয়

গত ২৪ ঘন্টায় সর্বাধিক ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যাও। দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২০ হাজার ৬৫ জন রোগী রয়েছে।

এদিকে করোনা ভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন। গত ৪৮ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৫২১ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন এবং আগের দিন সুস্থ হয়েছেন ২৪২ জন।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

গতকালের চেয়ে আজ ১৬১ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪১ জন।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৭ হাজার ৮৩৭টি। নমুনা সংগ্রহ আগের দিনের চেয়ে ১ হাজার ৭০২টি বেশি।

গত ২৪ ঘন্টায় ঢাকায় ২০টি ও ঢাকার বাইরের ২১টিসহ দেশের ৪১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে এ যাবৎকালের সর্বোচ্চ ৮ হাজার ৫৮২টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৭ হাজার ৩৯২টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা ১ হাজার ১৯০টি বেশি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২টি। -বাসস

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ