বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

২০ জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৬.৯ ডিগ্রি

পাঠক প্রিয়

দুষ্কৃতকারীদের নৃশংস হামলায় মুসাব্বির নিহত: বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক ঢাকা, ৮ জানুয়ারি – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার শোক বার্তায় বলেছেন, “দুষ্কৃতকারীরা...

কুবির ৬ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে প্রথমবারের মতো ফোবানার স্কলারশিপ

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছয়জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো স্কলারশিপ প্রদান করেছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস...

রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ স্থবির, এডিপি বাস্তবায়ন কম: ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের অর্থনীতিতে মন্দাভাব তৈরি হয়েছে এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ায়...

বাংলাদেশ ক্রিকেট সংকটে, আবেগ নয় দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের আহ্বান তামিম ইকবালের

অনলাইন ডেস্ক বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটকে ‘ক্রিটিকাল’ বা সংকটময় হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট...

বাংলাদেশের ভারতীয় দূতাবাসগুলোতে পর্যটক ভিসা ‘সীমিত’

অনলাইন ডেস্ক ঢাকা, ৮ জানুয়ারি: বাংলাদেশ সরকার কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা প্রদান...

অনলাইন ডেস্ক

দেশের ২০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে নদী অববাহিকাগুলোতে ঘন কুয়াশার দাপটও থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। সংস্থাটির তথ্যমতে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা আজ শৈত্যপ্রবাহের কবলে রয়েছে। এ ছাড়া নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই চার জেলাতেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর ও রাজশাহী বিভাগের মোট জেলা সংখ্যা ১৬ হওয়ায় সব মিলিয়ে বর্তমানে দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

এর আগে গতকাল (৮ জানুয়ারি) দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। ওই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ছিল।

আবহাওয়ার সিনপটিক অবস্থার বিষয়ে অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আগামী ১০ জানুয়ারির দিকে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে, যা শৈত্যপ্রবাহের অন্যতম কারণ।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে এর বিস্তৃতি ও তীব্রতা সময়ভেদে কমবেশি হতে পারে।

উল্লেখ্য, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি...

ভারতের শাক্সগাম অঞ্চল দাবি করল চীন

অনলাইন ডেস্ক ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পত্তি ক্রোক ও জব্দের আদেশ

অনলাইন ভার্সন ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন...

রাষ্ট্রকে নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

অনলাইন ডেস্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয়...

জনপ্রিয় সংবাদ

নেক্সট বাংলাদেশ আন্তর্জাতিক ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন

কর্পোরেট ডেস্ক নেক্সট বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে। এর সাথে একই সঙ্গে নেক্সটের গ্লোবাল শাখা নেক্সট শ্রীলঙ্কা ও...

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার জোনায়েদ সাকির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে আত্মসামাজিক কর্মসূচি বাস্তবায়নের...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন...

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ

অনলাইন ডেস্ক জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দণ্ড দিয়ে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...