বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ছুটির তালিকা

পাঠক প্রিয়

ব্যাংকিং খাতে ঋণ–আমানত স্প্রেডের বিস্ফোরণ: বিনিয়োগে নতুন প্রতিবন্ধকতা

মোঃ খুরশীদ আলম সরকার  ঢাকা, ৮ জানুয়ারি ২০২৬ – বাংলাদেশে ব্যাংক ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান বা “স্প্রেড” গত...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৩ ডিগ্রি, শৈত্যপ্রবাহে কনকনে শীত

অনলাইন ডেস্ক  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা...

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ জানুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত...

যুক্তরাষ্ট্রে ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ দুঃখজনক: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক  ঢাকা, ৮ জানুয়ারি – যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ওপর ‘ভিসা বন্ড’ বা জামানত আরোপের সিদ্ধান্তকে দুঃখজনক হলেও...

গুম হত্যার অভিযোগ: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ জানুয়ারি

বাসস গুম করে শতাধিক মানুষ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে...

অনলাইন ডেস্ক

কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিই যেখানে অনেকের ব্যক্তিগত কাজ কিংবা বিশ্রামের একমাত্র ভরসা, সেখানে টানা কয়েক দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি স্বস্তি বয়ে আনে। ২০২৬ সালে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা এমন দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন একাধিকবার।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অনুমোদিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি থাকছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে। তবে পরিকল্পিতভাবে এক বা দুই দিন অতিরিক্ত ছুটি নিলে বছরের বিভিন্ন সময়ে টানা ৪ থেকে সর্বোচ্চ ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।

ফেব্রুয়ারি

চাঁদ দেখা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাতের নির্বাহী আদেশের ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিন ছুটি নিলে এবং ৬ ও ৭ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় মিলবে টানা চার দিনের অবকাশ।

মার্চ

মার্চ মাসে রয়েছে একাধিক দীর্ঘ ছুটির সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। এর পরদিন ১৮ মার্চ এক দিন ছুটি নিলে এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে।
এ ছাড়া ২০ মার্চ শুক্রবার জুমাতুল বিদা এবং ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য সাধারণ ছুটি। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে নির্ধারিত ছুটি মিলিয়ে প্রায় পাঁচ দিনের অবকাশ মিলবে।
২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস হওয়ায় এর আগে বা পরে এক দিন ছুটি নিলেও পাওয়া যাবে চার দিনের ছুটি।

এপ্রিল

এপ্রিল মাসে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল (মঙ্গলবার) পয়লা বৈশাখের সাধারণ ছুটি রয়েছে। মাঝের ১২ ও ১৩ এপ্রিল দুই দিন ছুটি নিলে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

মে

২০২৬ সালের মে মাসে সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি যোগ হবে। ২৪ ও ২৫ মে মাত্র দুই দিন ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।

আগস্ট

আগস্টে দুই দফায় দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে। ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসের সাধারণ ছুটির পরদিন ৬ আগস্ট এক দিন ছুটি নিলে এবং সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিনের অবকাশ মিলবে।
এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবির ছুটি থাকলে, পরদিন এক দিন ছুটি নিলে আবারও চার দিনের ছুটির সুযোগ তৈরি হবে।

অক্টোবর

অক্টোবর মাসে দুর্গাপূজাকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সুযোগ থাকছে। ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার নবমীর নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর এক দিন ছুটি নিলে এবং পরের দুই দিনের সাপ্তাহিক ছুটি যোগ হলে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।

ডিসেম্বর

বছরের শেষ মাস ডিসেম্বরেও রয়েছে দীর্ঘ ছুটির সুযোগ। ১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবসের সাধারণ ছুটির সঙ্গে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি রয়েছে। মাঝের ১৭ ডিসেম্বর এক দিন ছুটি নিলেই টানা চার দিনের অবকাশ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সার্বিকভাবে, ২০২৬ সালে সরকারি চাকরিজীবীরা পরিকল্পিতভাবে ছুটি নিলে পরিবার ও ব্যক্তিগত জীবনের জন্য পর্যাপ্ত সময় বের করে নেওয়ার একাধিক সুযোগ পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি...

ভারতের শাক্সগাম অঞ্চল দাবি করল চীন

অনলাইন ডেস্ক ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পত্তি ক্রোক ও জব্দের আদেশ

অনলাইন ভার্সন ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন...

রাষ্ট্রকে নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

অনলাইন ডেস্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয়...

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ১১ আসামির সম্পদ জব্দের আবেদন

অনলাইন ভার্সন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ এর মরদেহ রাজধানীর ইস্কাটন এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। প্রথমে তার বাবা...

গণভোটে ইতিবাচক সাড়া দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজন করা হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন...

যদি আবার বিয়ের সুযোগ পেতেন, তাহলে কি এখনকার মানুষটাকেই বিয়ে করতেন?

নীল আকাশ কয়েকদিন আগে একটা লেখা চোখে পড়েছিল। বিবাহিত নারীদের জিজ্ঞেস করা হয়েছিল— “যদি আবার বিয়ের সুযোগ পেতেন, তাহলে কি এখনকার মানুষটাকেই বিয়ে করতেন?” উত্তরগুলো পড়ে মনটা ভার...

জেফার-রাফসান এর কাল বিয়ে

অনলাইন ডেস্ক  দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে আলোচিত এই জুটি আগামীকাল...