শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা আত্মসাৎ

পাঠক প্রিয়

যেসব খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়

অনলাইন ডেস্ক মানুষের শরীরের ঘ্রাণ কেবল শারীরিক পরিচ্ছন্নতার প্রতিফলন নয়, বরং এটি আমাদের স্বাস্থ্য, মানসিক অবস্থা, হরমোন এবং এমনকি জিনগত...

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ৩১.৮৯ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক  দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের...

বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা: স্বজনদের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ কারা কর্তৃপক্ষের

অনলাইন ডেস্ক দেশের কারাগারগুলোতে বন্দিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও স্বল্প ব্যয়সাপেক্ষ করতে প্রথমবারের মতো ভিডিও কল সুবিধা চালুর...

কুন্দের ঝড়ে বার্সেলোনার দারুণ চমক

অনলাইন ডেস্ক চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২–১ গোলে হারিয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে...

হোমনায় অটোরিকশা চালককে জবাই করে হত্যা

কুমিল্লা জেলা প্রতিনিধি কুমিল্লার হোমনায় অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে শান্ত দাস (৩৫) নামের এক অটোরিকশা চালককে জবাই করে হত্যার ঘটনা...

বাংলাদেশের ব্যাংক খাত নিয়ম-নীতির বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তার স্বাধীনতার জায়গা অনেকটাই হারিয়ে ফেলেছে। গত দশকেরও বেশি সময়ে ব্যাংকিং খাতে ২৪টি বড় ধরনের কেলেঙ্কারি ঘটেছে, যার মাধ্যমে ৯২,২৬১ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। সোমবার ঢাকার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে অনুষ্ঠিত “ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়” শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

সিপিডির মতে, কিছু ব্যাংক কার্যত মৃতপ্রায়, এবং অনেক ব্যাংক ‘ক্লিনিক্যালি মৃত’ অবস্থায় রয়েছে। সংস্থাটি সুপারিশ করেছে যে মৃতপ্রায় ব্যাংকগুলোর বর্তমান ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা উচিত এবং এসব ব্যাংকগুলোকে পুনরায় কার্যকর করার চেষ্টা করা যেতে পারে।

ফাহমিদা খাতুন বলেন, অনেক ব্যাংক ক্লিনিক্যালি মৃত হয়ে গেছে এবং এগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না। সরকার এ সব ব্যাংককে অর্থ ও মূলধন দিয়ে চালিয়ে যাচ্ছে, কিন্তু এদের স্বাভাবিকভাবে বন্ধ হতে দেওয়া উচিত।

তিনি আরও উল্লেখ করেন, ২০২১ সালের প্রতিবেদনের ভিত্তিতে ১১টি ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড ব্রাসেল নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে।

ফাহমিদা খাতুন বলেন, তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোও ক্লিনিক্যালি মৃত অবস্থায় রয়েছে। এক সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ একটি ভালো ব্যাংক ছিল, কিন্তু দখলের পরে এটি মুমূর্ষু হয়ে পড়েছে।

সিপিডি ব্যাংকিং খাতের সমস্যাগুলো চিহ্নিত করতে ও সমাধানে তিন মাসের জন্য একটি ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করেছে এবং ব্যাংক খাতে দ্বৈত প্রশাসন কমাতে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করার পরামর্শ দিয়েছে। এই বিভাগের কারণে সরকারি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ এখন বাংলাদেশ ব্যাংকের কাছে নেই।

সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংকিং খাতের অপব্যবস্থা দূর করতে ব্যাংক কমিশন গঠন করা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

ইরান অবৈধভাবে জ্বালানি পাচারকারী জাহাজ আটক করেছে

অনলাইন ডেস্ক ওমান উপসাগর, ১২ ডিসেম্বর: ইরান শুক্রবার রাতের দিকে ওমান উপসাগরের উপকূলে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের...

তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক চট্টগ্রাম, ১২ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য...

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ৩ লাখ ৪০ হাজার

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী বাংলাদেশীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ активно ব্যবহার করছেন। শনিবার বেলা ১০টা ২৫...

রাজনৈতিক দলগুলো সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে : বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শুক্রবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ শীর্ষক আলোচনা সভায় সাবেক নির্বাচনব্যবস্থা...

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলগুলো সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে : বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শুক্রবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ শীর্ষক আলোচনা সভায় সাবেক নির্বাচনব্যবস্থা...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

অনলাইন ডেস্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। ভর্তি পরীক্ষার প্রথম দিন চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের...

ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন ডা. জুবাইদা রহমান

অনলাইন প্রতিবেদক  ঢাকা, ১২ ডিসেম্বর: সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্টে আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড ও অবৈধ অস্ত্র: ‘ব্ল্যাক ট্রায়াঙ্গেল’ থেকে উঠে আসা হুমকি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি চট্টগ্রামে রাজনৈতিক অস্থিরতার সুযোগে আন্ডারওয়ার্ল্ড শক্তিশালী হচ্ছে। চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি ও পরিবহন খাত নিয়ন্ত্রণের জন্য প্রকাশ্যে অস্ত্র ব্যবহার বাড়ছে। বিশেষজ্ঞদের মতে,...