অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন আখতার আহমেদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।
ইসি সূত্রে জানা যায়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখের বেশি। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটগ্রহণ হয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
সংবাদ সম্মেলনে আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন করেছে। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপাতত প্রকাশ করা হচ্ছে না।
ইসির প্রাপ্ত তথ্য অনুযায়ী আসনভিত্তিক ফলাফল হলো—
-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) — ২০৯ আসন
-
বাংলাদেশ জামায়াতে ইসলামী — ৬৮ আসন
-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) — ৬ আসন
-
বাংলাদেশ খেলাফতে মজলিস — ২ আসন
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ — ১ আসন
-
গণঅধিকার পরিষদ — ১ আসন
-
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) — ১ আসন
-
গণসংহতি আন্দোলন — ১ আসন
-
স্বতন্ত্র প্রার্থী — ৭ আসন
ইসি সচিব জানান, চূড়ান্ত গেজেট প্রকাশ ও পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।


