মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

হাদি হত্যা মামলায় ফয়সাল রুবেলের আবারও তিন দিনের রিমান্ড

পাঠক প্রিয়

মুক্তিযুদ্ধবিরোধী প্রজন্ম স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু : সুফি সাগর সামস্

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি যারা অবহেলা করে, তাদের কার্যক্রম সরাসরি জাতির স্বার্থের বিরুদ্ধে। এরা হয়তো তরুণ প্রজন্মের...

নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে গুপ্ত সংগঠন : তারেক রহমান

অনলাইন ডেস্ক বরিশাল, ৪ ফেব্রুয়ারি – বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে, যা...

ভোটের মৌসুমে দেশে মাদক ব্যবসা রমরমা

অনলাইন ডেস্ক দেশে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারি চক্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন অপরাধ বিশ্লেষক ও মাদকবিরোধী বিশেষজ্ঞরা। তাঁদের...

বিএনপি কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে বিশ্বাসী : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক  বিএনপি সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে বিশ্বাসী—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা...

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় নিরাপত্তা কাঠামো সংস্কার করা হবে: তারেক রহমান

বাসস বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সীমান্তরক্ষী বাহিনীর ঐতিহ্যবাহী নাম ‘বিডিআর’ পুনর্বহাল, সেনাবাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে’...

অনলাইন ডেস্ক 

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদের বিরুদ্ধে আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মো. রুকনুজ্জামান।

এর আগে গত ২১ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ফয়সাল রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মহানগর পূর্ব জোনের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে তাকে গুরুতর আহত করা হয়।

আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলাটিতে হত্যা (৩০২) ধারা যুক্ত করা হয়। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৬ জানুয়ারি ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে।

তবে অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে বাদী আবদুল্লাহ আল জাবের নারাজি দাখিল করলে আদালত মামলার পুনঃতদন্তের দায়িত্ব সিআইডিকে প্রদান করেন। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ