বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

হাদি হত্যার মূলে জড়িতদের নাম-ঠিকানা প্রকাশ করা হবে: ডিএমপি কমিশনার

পাঠক প্রিয়

রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে জনবল নিচ্ছে ঢাকা ব্যাংক পিএলসি

রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী...

নির্বাচনী ব্যস্ততার মধ্যেও মাদকের দৌরাত্ম্য, নতুন মাদক এমডিএমবি নিয়ে উদ্বেগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন গোটা দেশ রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত, তখন সুযোগ নিচ্ছে মাদক কারবারিরা—এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।...

টাঙ্গাইলে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি  টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ...

যশোর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র জব্দ

বেনাপোল প্রতিনিধি  যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে। শনিবার...

খুলনা–৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

অনলাইন ডেস্ক খুলনা–৩ আসনের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে...

ডেস্ক রিপোর্ট | ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পেছনে মূলে যারা জড়িত, তাদের প্রত্যেকের নাম-ঠিকানা উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের চলমান অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে সরাসরি ও নেপথ্যে যারা জড়িত, তাদের পরিচয় পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, হাদিকে গুলি করতে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তল দুটি বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে।

হত্যাকাণ্ডে বড় অঙ্কের অর্থ ব্যয়ের ইঙ্গিত দিয়ে ডিএমপি কমিশনার বলেন, তদন্তের সময় ২১৮ কোটি টাকার সই করা চেক উদ্ধার করা হয়েছে, যা এ হত্যার সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ প্রমাণ।

ডিএমপি কমিশনার আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে, এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। পরে ওই অবস্থান কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সংহতি প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী ট্যাংকার জব্দ পরিকল্পনা স্থগিত, তেলের বাজারে প্রভাব আশঙ্কা

অনলাইন ডেস্ক পারমাণবিক আলোচনা চলাকালীন সময়ে ইরানকে অর্থনৈতিকভাবে চাপ দিতে অতিরিক্ত তেলবাহী ট্যাংকার জব্দের পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। তবে হেরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের কারণে এই পরিকল্পনা...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

জামায়াতের অভিযোগ: প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা, অফিস ভাঙচুর

অনলাইন ডেস্ক দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে বাংলাদেশ...

নির্বাচনী নাশকতার প্রস্তুতির অভিযোগে যুবকের ১০ দিনের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তার, নাশকতা সৃষ্টি ও ইট-পাটকেল মজুদ করার অভিযোগে হিলাল উদ্দীন নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন...