বুধবার, আগস্ট ১২, ২০২৬

হাদিকে গুলি : সন্দেহভাজনদের ভারতে পালানো ঠেকাতে দিল্লির সহযোগিতা চাইল ঢাকা

পাঠক প্রিয়

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সরকার।

রবিবার দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শরিফ ওসমান বিন হাদির ওপর সাম্প্রতিক হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে ভারতের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ। একই সঙ্গে, কেউ যদি ইতোমধ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ সরকার ভারতের দৃষ্টি আকর্ষণ করে জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকার বিষয়টি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের কারণ বলে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বৈঠকে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে, যাতে তারা বাংলাদেশের আদালতের দেওয়া সাজা কার্যকরের মুখোমুখি হতে পারেন।

এ ছাড়া ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়টিও ভারতীয় হাইকমিশনারের নজরে আনা হয়। অভিযোগ করা হয়, এসব ব্যক্তি আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা ও অর্থায়নে যুক্ত রয়েছেন।

এ ধরনের ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক তৎপরতা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং তাদের বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানায় বাংলাদেশ সরকার।

জবাবে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে আগ্রহী ভারত। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ