শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

হাতকড়া পরা অবস্থায় পলাতক কয়েদিকে উদ্ধার

পাঠক প্রিয়

মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি মিন্টু মিয়াকে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচ থেকে হাতকড়া পরা অবস্থায় উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুর ২টায় কারারক্ষীরাই তাকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আটক করেন। সে বাবুবাজার এলাকায় হ্যান্ডকাফ পরে ঘোরাঘুরি করছে এমন তথ্য পেয়ে তাকে ব্রিজের নিচ থেকে উদ্ধার করেন কারারক্ষীরা।

এর আগে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনজন কারারক্ষীকে ফাঁকি দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যান কয়েদি মিন্টু মিয়া। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানার মাদক মামলার আসামি।

কারা সূত্র জানায়, পলাতক মিন্টু মিয়া টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন। সেখান থেকে চিকিৎসার জন্য তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ