রবিবার, আগস্ট ৯, ২০২৬

হজ এজেন্সি মালিকদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময়  

পাঠক প্রিয়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ ব্যবস্থাপনায় বিশেষায়িত আর্থিক সেবাসমূহ নিয়ে হজ এজেন্সি মালিকদের সাথে ৫ ফেব্র“য়ারি ২০২৫ এক মতবিনিময় সভার আয়োজন করে। ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক, ভিসা ও খ্যাতনামা হজ এজেন্সির প্রতিনিধিসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ভিসা কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসেন, দি ইসলামীয়া ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মোঃ শাহাদাত হোসেন এবং ইউরো এয়ার ইন্টারন্যাশনালের অংশীদার মোঃ মাহমুদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান।

সভায় হজ এজেন্সিগুলোর আর্থিক লেনদেন সহজতর করার জন্য ইসলামী ব্যাংকের ভিসা-ব্র্যান্ডেড হজ এজেন্ট কার্ড সেবার ওপর আলোকপাত করা হয়। এই উদ্ভাবনী ব্যাংকিং সেবা  হজ এজেন্সিদেরকে হজ প্যাকেজ, অর্থপ্রদান এবং হাজীদের সেবার সঙ্গে সম্পর্কিত তহবিল দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সহায়তা করে। হজ এজেন্ট কার্ডের মাধ্যমে এজেন্টরা সৌদি আরবে যেকোনো ভিসা-ব্র্যান্ডেড এটিএম বা পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনাল থেকে সহজে অর্থ উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন।

ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “ আমরা বিশ্বাস করি ভিসা অর্থ প্রদানের এবং পরিশোধের জন্য সর্বোত্তম উপায় নিশ্চিত করে। ইসলামী ব্যাংকের সাথে শরিয়া-সম্মত ক্রেডিট কার্ড চালু করার লক্ষ্য হলো, তিজারাহ কার্ডের মাধ্যমে প্রতিবার অর্থ পরিশোধের সময় মুকাফা (রিওয়াড পয়েন্টস) অর্জন সহ হজযাত্রীদের এবং হজ এজেন্সির প্রতিনিধিদের অনন্য চাহিদা পূরণে সক্ষম হবে, যা সাদাকাহ হিসেবে দান করা যেতে পারে। পবিত্র হজে ভিসা নিরাপদে অর্থ প্রদানের মাধ্যমে হজযাত্রীদের সেবা করতে পেরে এবং এ বছর তাদেরকে সুসংহত হজ অভিজ্ঞতা প্রদান করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।”

অনুষ্ঠানে হজ এজেন্সিগুলোর ক্রমবর্ধমান চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন আর্থিক সমাধানের প্রতি গুরুত্ব এবং হাজীদের সামগ্রিক  সেবাকে আরো উন্নত করার বিষয়ে জোর দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ইসলামী ব্যাংক হজ-সংক্রান্ত আর্থিক সেবার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য নতুন নতুন উদ্ভাবনী ও শরীআহ-সম্মত ব্যাংকিং সেবা প্রদান করতে প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ