মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

হংকংয়ের তাই পোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২, গুরুতর আহত ১৬

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

হংকংয়ের নিউ টেরিটরিজ এলাকার তাই পোতে অবস্থিত ওয়াং ফুক কোর্ট হাউজিং প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত ১৬ জনের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। বাকি ১১ জনের মধ্যে আটজন নারী এবং তিনজন পুরুষ।

বুধবার দুপুরে হাউজিং প্রকল্পটির এক ভবনে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন আটটি ব্লকের সংযোগকারী বাঁশের কাঠামো বেয়ে ছড়িয়ে পড়ে। প্রথমদিকে চারটি ব্লকে আগুন লাগলেও পরে তা বিস্তৃত হয়ে পুরো আবাসিক এলাকাই গ্রাস করে নেয়।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের বিভিন্ন স্থানে বহু মানুষ আটকা পড়েছেন—এমন একাধিক কল তারা পেয়েছিল। দমকলকর্মীরা প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ধ্বংসস্তূপে এখনও আটকা পড়া কেউ আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ফরেনসিক দল তদন্ত করছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাউজিং প্রকল্পটির বাঁশের তৈরি বাইরের কাঠামো সংস্কারের কাজে ব্যবহার করা হচ্ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

হংকং সরকার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারকে সহযোগিতা ও আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ