অনলাইন ডেস্ক

ঢাকা, ২৬ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে, ভোর ৬টায় জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখান থেকে ঢাকায় ফিরে সকাল ৭টার মধ্যে জিয়া উদ্যানে গিয়ে তিনি পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


