অনলাইন ডেস্ক

ঢাকা, ২০২৫ – বাংলাদেশের জনপ্রিয় কোমলপানীয় ব্র্যান্ড স্পিড আবারও স্বীকৃতি পেল। সি এস ডি অল্টারনেটিভ ক্যাটাগরিতে টানা ৮ম বারের মতো বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল স্পিড।
এই সম্মাননা প্রদান করেছে দেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। রাজধানীর লে মেরিডিয়ান ঢাকা হোটেল-এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করা হয়।
স্পিড-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস. এম মেহেদী-আল-সিরাজী (শিবলু)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টীম স্পিড এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স্পিড যাত্রা শুরু থেকেই ইউনিক টেস্টের প্রোডাক্ট এবং ভিন্নধর্মী বিপণন কৌশলের মাধ্যমে ভোক্তাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে এই ক্যাটাগরিতে সিংহভাগ মার্কেট শেয়ার নিয়ে ব্র্যান্ডটি শীর্ষস্থানে অবস্থান করছে।
পুরস্কার প্রাপ্তির পর এস. এম মেহেদী-আল-সিরাজী (শিবলু) জানান, “বাংলাদেশে বেভারেজ ক্যাটাগরিতে একমাত্র ব্র্যান্ড হিসেবে স্পিড টানা ৮ম বারের মতো বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল। এ অর্জন আমাদের ভোক্তাদের ভালোবাসার প্রতিফলন। আমরা আমাদের ভোক্তাদের প্রতিনিয়ত সেরা প্রোডাক্ট এবং আরও অনন্য অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর।”
স্পিড এর এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে, বাজারে মানসম্পন্ন প্রোডাক্ট এবং ক্রিয়েটিভ মার্কেটিং কৌশল ভোক্তাদের আস্থা এবং ভালোবাসা অর্জনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ।


