মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা ও কর্পোরেট নিয়ন্ত্রণে সতর্ক থাকার আহ্বান ফরিদা আখতারের

পাঠক প্রিয়

নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে গুপ্ত সংগঠন : তারেক রহমান

অনলাইন ডেস্ক বরিশাল, ৪ ফেব্রুয়ারি – বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে, যা...

ইতিহাস গড়লেন কেনড্রিক লামার, পাঁচ পুরস্কার জিতে ভাঙলেন জে-জির রেকর্ড

অনলাইন ডেস্ক সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আয়োজনে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপ তারকা কেনড্রিক লামার। এবারের আসরে...

যুক্তরাষ্ট্র–ইরান চরম উত্তেজনা, ট্রাম্পের নাগালের বাইরে খামেনি

অনলাইন ডেস্ক ওমানের রাজধানী মাস্কাটে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের...

ভোটের মৌসুমে দেশে মাদক ব্যবসা রমরমা

অনলাইন ডেস্ক দেশে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারি চক্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন অপরাধ বিশ্লেষক ও মাদকবিরোধী বিশেষজ্ঞরা। তাঁদের...

নগদ–ন্যাশনাল ব্যাংকের নতুন চুক্তি: মোবাইল ওয়ালেটে সরাসরি রেমিট্যান্স সুবিধা

অনলাইন ডেস্ক ঢাকা, প্রবাসীদের পাঠানো অর্থ দেশে দ্রুত ও সহজে পৌঁছে দিতে নতুন সেবা চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফিন্যানশিয়াল...

অনলাইন ডেস্ক

যশোর, শনিবার: কৃষক, বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের প্রতি স্থানীয় প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কর্পোরেট নিয়ন্ত্রণের প্রভাব থেকে সতর্ক থাকা এবং নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত প্রথম আন্তর্জাতিক ‘লাইফ সায়েন্স, হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীবন বিজ্ঞান, স্বাস্থ্য ও জৈবপ্রযুক্তি খাতে জ্ঞান বিনিময়, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে যবিপ্রবি’র জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এ সম্মেলনের আয়োজন করে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সরকার বৈজ্ঞানিক উদ্ভাবনের পক্ষে থাকলেও কর্পোরেট নিয়ন্ত্রণে প্রাকৃতিক সম্পদের ব্যবহার গ্রহণযোগ্য নয়। জেনেটিক পরিবর্তন প্রয়োজন হতে পারে, তবে এর মালিকানা ও অধিকার অবশ্যই স্থানীয় জীববৈচিত্র্য এবং জনগণের স্বার্থের অনুকূলে থাকতে হবে।

তিনি বলেন, স্থানীয় প্রজাতি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও জলজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জেনেটিক মডিফিকেশন প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদ বা প্রাণীকে নম্বর দিয়ে চিহ্নিত করা মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। এতে স্থানীয় প্রজাতি চাষে যুক্ত কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

ফরিদা আখতার বলেন, মাছ শুধু পুষ্টির উৎস নয়, ত্বকের যত্ন ও কসমেটিক শিল্পেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে যেকোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে তা যেন সকল মানুষের জন্য সহজলভ্য হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জলজ জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ এবং এই বৈচিত্র্য দেশের জলজ সম্পদ সংরক্ষণ ও বিকাশের জন্য অপরিহার্য। স্থানীয় বাগদা চিংড়ি শুধু স্বাদে নয়, সাংস্কৃতিক গুরুত্বের দিক থেকেও বিশেষ। কিছু মৎস্য শিল্প সংশ্লিষ্ট মহল ভেনামি চিংড়ি চাষের জন্য পোনা আমদানির আবেদন করলেও, সরকার তা বন্ধ রেখে দেশীয় গলদা ও বাগদা চিংড়ির উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

—বাসস

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ