বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট সাদির জাপারভ

পাঠক প্রিয়

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সাদির জাপারভ। পূর্বসূরি সুরুনবায় জিনবেকভের পদত্যাগের একদিন পরই শুক্রবার তাকে প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত করে কিরগিজ পার্লামেন্ট।

শুক্রবার দেশটির সংসদ সদস্যরা বলেন, তিনি পরবর্তী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্যন্ত দেশকে নেতৃত্ব দেবেন। অপহরণের অভিযোগে গত সপ্তাহ পর্যন্ত ১১ বছর ধরে কারাবন্দি ছিলেন এই জাতীয়তাবাদী রাজনীতিক।

বিতর্কিত ও কারচুপির পার্লামেন্ট নির্বাচনের বিরুদ্ধে কয়েক দিনের সহিংস বিক্ষোভের মুখে বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান সুরুনবায়। খবর গার্ডিয়ানের।

মধ্য এশিয়ার এই দেশটিতে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এক বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই অস্থিতিশীলতা চলছিল।

ফল ঘোষণার পর ভোটে জালিয়াতি হয়েছে অভিযোগ তুলে বিরোধী বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা রাজধানী বিশকেকের প্রধান প্রধান সব সড়ক ও সরকারি ভবনগুলো দখলে নেয়।

তারা নতুন নির্বাচন দেয়ার পাশাপাশি রুশপন্থী প্রেসিডেন্ট জিনবেকভের পদত্যাগও দাবি করে। চলমান এই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করলে ওই পদে কে বসবেন, তা নিয়েও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব পরিস্থিতি জটিল করে তুলেছিল।

সূএ:যুগান্তর

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ